মাটির বাড়ী মাটির হাঁড়ি
চালে কুমড়োফুল
ছোট্ট ফুলে গড়তো খুকি
ঝুমকা কানের দুল

দুলে ফুলে সাজতো খুকি
মা গড়তো বড়া
বুড়ো কুমড়োর খাডা খেতে
লাগতো কত কড়া।
কড়া ভাজায় বড়া খেতে
লাগতো গরম ভাত
বলতো বাবা কী মজা গো
গিন্নি তোমার হাত।

হাতেতে নাই পাতেতে নাই
নাইতো ঘরের চালে
জড়িয়ে গেছে সবকিছু আজ
আধুনিকের জালে।
জাল ছিঁড়ে আর পাবে না চাল
চালকুমড়ো যার নাম
স্বাদ পাবে না আগের মতো
বাড়বে শুধু দাম।
বিঃদ্রঃ খাডা হলো বুড়ো কুমড়ো আর গুড় দিয়ে রান্না করা একটি বিশেষ খাবার।


























