
যদি অংকে ভালো চাও
রীতিমত করে যাও।
যখন অংক বুঝবে
তাকেই তুমি খুঁজবে
যতই অংক করবে
মাথাখানি ভরবে।
অংক করা কঠিন নয়
চিন্তা একটু করলেই হয়।
বার বার অংক কর,
না পারলে চেষ্টা কর।
সময় একটু পেলে,
হবে অংক বসলে
অংক করা খুবই সহজ,
মাথায় থাকলে একটু মগজ
অংক করা খুবই মজা
তুমি হবে অংকের রাজা।


























