ads

শনিবার , ৩১ আগস্ট ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কবি হারুনুর রশীদ’র ‘মুজিবুর’

খবর টি পড়েছেন : ২৫৪
কবি হারুনুর রশীদ’র ‘মুজিবুর’
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

টুঙিপাড়ায় জন্ম নিলো দুরন্ত এক খোকা

Shamol Bangla Ads

তারুণ্য যার শিরায় শিরায় যায় কি তারে রোখা?

নদী-নালা-মাঠ পেরিয়ে চলে দুর্বার গতি৷

Shamol Bangla Ads

কলিজায় তার আঘাত লাগে লোকের হলে ক্ষতি৷

চরম শীতে গরম চাঁদর শরীর থেকে খুলে

শীতার্ত এক বৃদ্ধের গায়ে জড়িয়ে দেন তুলে৷

ইতিহাসটা পড়তে গিয়ে ঘুরে যায় তার মাথা,

দিব্যচোখে দেখেন দেশের নানা দুঃখগাঁথা!

বজ্রকণ্ঠে গর্জে উঠেন রয়েল বেঙল টাইগার,

অধীনতার মূলোৎপাটন ছাড়া উপায় নাই আর৷

আন্দোলনে নামেন তিনি সাথে নিয়ে জনগণ৷

জেলেও যেতে হলো তবু ভাঙলো না তার প্রাণমন৷

রুদ্ধশ্বাসে ছুটে বেড়ান, আমজনতায় বুঝিয়ে

নির্বাচনে জয়ী হলেন সত্তুরে মাঠ গুছিয়ে৷

পাকিস্তানি ষড়যন্ত্র নতুন করে বাঁধে ঘর!

“স্বাধীনতার সংগ্রাম” বলে ঘোষনা দেন মুজিবর৷

কালরাতে হামলা করে ইয়াহিয়া কাপুরুষ!

মুক্তিযুদ্ধে বিজয়ী হয় মুজিবসেনা বীরপুরুষ৷

ইতিহাসে ফেলুর করেন ইতিহাসের জন্মদান;

তিনি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ॥

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরের বরেণ্য কবি আরিফ হাসান’র পদ্য ‘যতিচিহ্ন’ পরবর্তী সংবাদ সম্পা রাণী দে’র কবিতা ‘অংকের রাজা‌’

সর্বশেষ - সাহিত্য

Shamol Bangla Ads
Shamol Bangla Ads