ads

শনিবার , ১৭ আগস্ট ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মোঃ হানজালা’র কবিতা ‘ঈদ মুবারক’

খবর টি পড়েছেন : ২০৫
মোঃ হানজালা’র কবিতা ‘ঈদ মুবারক’
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বছর ঘুরে আবার এলো
উৎসবমুখর ঈদ,
মুসলিম মিল্লাতের স্বর্গসম
উল্লাস নন্দে হৃদ।

Shamol Bangla Ads

ধনী গরীব উঁচু নিচু
সবাই সমান সাজ…
ভুলে সকল তফাৎ, গড়ি;
ওরে মৈত্রী আজ।

মারামারি কাটাকাটি
হানাহানি থাক,
মানবতার সোপান হাতে
প্রাণে বাজুক ঢাক।

Shamol Bangla Ads

সন্ধি শান্তি আসুক আবার
গলাগলি হোক,
অবাক হয়ে উল্টে যাক ঐ
শয়তানেরই চোখ।

প্রসূণ বিহগ ঝর্ণা নদী
দিক্বিদিক গান গাক,
প্রাণিত হয়ে আজ আনন্দে
মালাক নেচে যাক।

ধর্ম বর্ণ জাতি গোত্র
সাদা কালো ত্বক,
হিংসা বিদ্বেষ নেই ভেদাভেদ
জানাই ঈদ মুবারক।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নূরুল ইসলাম মনি’র পদ্য ‘মুজিব তুমি’ পরবর্তী সংবাদ আশরাফ আলী চারু’র ছড়া ‘ঈদের ছুটি’

সর্বশেষ - সাহিত্য

Shamol Bangla Ads
Shamol Bangla Ads