ads

শনিবার , ১৭ আগস্ট ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নূরুল ইসলাম মনি’র পদ্য ‘মুজিব তুমি’

খবর টি পড়েছেন : ১৬৪
নূরুল ইসলাম মনি’র পদ্য ‘মুজিব তুমি’
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

মুজিব তুমি আছো বলেই,
বিলের জলে শাপলা ফুটে,
আঁধার কালো সব পেরিয়ে,
রোজ সকালে সূর্য উঠে।

Shamol Bangla Ads

ঝরণা ছুটে সুমোখ পানে,
ছলকে চলে জলের ধারা,
নদীর বুকে সুনীল পানি
মাছ গুলিকে দেয় পাহারা।

ফুলের গায়ে খুশবু ছুটে,
যখন তাকায় নয়ন মেলি,
রাতের বেলা জুঁই, কামিনী
ভোর বিহানে শিউলি,বেলি।

Shamol Bangla Ads

ধানের ক্ষেতে কৃষক হাসে,
বাঁশ বাগানে কোকিল ডাকে,
মায়ের কোলে দুধের শিশু,
মুচকি হেসে,হাসায় মাকে।

মুজিব তুমি আছো বলেই,
বুকটা ভরে বাতাস টানি,
নিজের ঘরে ঘুমাই নিজে,
তিয়াস মিটায় নদীর পানি।

মুজিব তুমি আছো বলেই,
দেশটা বুঝি সোনায় গড়া,
মুজিব তুমি আছো বলেই,
আমরা আছি ভূবন ভরা।

মুজিব তুমি আছো আমার,
সাহস ভরা বুকের মাঝে,
মুজিব আছো দিন রজনী,
সত্য সঠিক সকল কাজে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কবিতার বরপুত্র শামসুর রাহমানের প্রয়াণদিবস আজ পরবর্তী সংবাদ মোঃ হানজালা’র কবিতা ‘ঈদ মুবারক’

সর্বশেষ - সাহিত্য

Shamol Bangla Ads
Shamol Bangla Ads