কবে হবে ঈদের ছুটি
খুকি হিসেব রেখে,
আঙুলে গিঁট কষে কষে
লাভক্ষতি সে লেখে।

কোনটাতে লাভ? ক্লাশ করা কি?
নাকি বাড়ি ফেরা ?
গাঁয়ে যেতে মনটানে তার
গাঁয়ে ফেরাই সেরা।
দুচারটা দিন আগে যদি
হতো ঈদের ছুটি,
মনটা বুঝি সুখের গাঁয়ে
পড়তো গিয়ে লুটি।

পড়ার সময় পড়বে খুকি
আঁক কাটে গুঞ্জনে,
আর কিছু নয় ঈদের ছুটি
কাটুক স্বাধীন মনে।


























