পার্থের মা,তুমি কেমন আছ
জানি না তোমার খোঁজ,
ফেসবুকে ঢুকেই তোমার ছবিটা
পড়ে যে চোখে রোজ।

এড ফ্রেন্ড এর তালিকাতেই থাকো
রিকুয়েস্ট পাঠাবো না আমি,
পৃথিবী না জানুক,আমি তো জানি
একসেপ্ট করবে না তুমি।
তারচেয়ে তো এটাই ভালো
যেভাবে আমরা আছি,
বাস্তবের মত ভার্চুয়ালেও কভু
আসবো না কাছাকাছি।

ভার্চুয়ালে এখন বন্ধু হলেই
লাভটা কী হবে,বলো?
সেই তো ভালো যেভাবে আছি
সেভাবেই থাকি, চলো।
ফেসবুকে আমার বন্ধু হলেও
করবে না লাইক কমেন্ট,
এও তো জানি মেসেঞ্জারেও
কাটাবে না সেমি মোমেন্ট।
সুতরাং,তুমি সারাটি জীবন
এড ফ্রেন্ড তালিকায় ঝুলো,
আমার মত পাঠিও না তুমিও
ফ্রেন্ড রিকুয়েস্টের মূলো।
যত কথাই বলি,তবু আমার
পাজি,নচ্ছার মন,
ফেসবুকে তোমার ছবিটা দেখেও
হয় যেন উচাটন।
এবার ঈদে তুমি বাড়ি এলে
হতেও পারে দেখা,
আমার বাড়ির সামনে আমি
দাঁড়িয়ে থাকবো একা।


























