ads

শুক্রবার , ২২ ডিসেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তুই চলে যা, পেছনে তাকালে মেরে ফেলব

খবর টি পড়েছেন : ১৫৩
তুই চলে যা, পেছনে তাকালে মেরে ফেলব
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : দেড় মাস নিখোঁজ থাকার পর ফিরে এলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোবাশ্বার হাসান সিজার।

Shamol Bangla Ads

বৃহস্পতিবার রাত ১টার দিকে তিনি নিজেই অটোরিকশায় করে বাসায় ফেরেন বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়।

শুক্রবার সকালে ঢাকার দক্ষিণ বনশ্রীতে নিজ বাসার সামনে মোবাশ্বার হাসান সংবাদকর্মীদের সঙ্গে কথা বলেন।

Shamol Bangla Ads

ফিরে আসার বর্ণনা দিয়ে মোবাশ্বার বলেন, রাতে চোখ বেঁধে একটা গাড়িতে তুলে বিমানবন্দর সড়কের কোনো এক জায়গায় অপহরণকারীরা আমাকে নামিয়ে দেয়। বলে, ‘তুই চলে যা পেছনে তাকালে মেরে ফেলব।’ পরে সিএনজিচালিত অটোরিকশা ডেকে বাসায় ফিরেছি।

প্রায় দেড় মাস ধরে অন্ধকার একটি কক্ষে তাকে আটকে রাখা হয়েছিল বলে জানিয়েছেন মোবাশ্বার হাসান। তিনি বলেন, ‘কিছুদিন ধরে অপহরণকারীদের মধ্য বাগ্‌বিতণ্ডা চলছিল। একে রাখব, না মেরে ফেলব- এ রকম কথাবার্তা হচ্ছিল।’

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সহকারী অধ্যাপক মোবাশ্বার হাসান সিজার গত ৭ নভেম্বর সকালে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পর বিকেল থেকে তার আর কোনো খোঁজ পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা। রাতেও তিনি বাড়ি না ফিরলে তারা খিলগাঁও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

সংবাদিকদের তিনি বলেন, যে ঘরটিতে এত দিন বন্দী ছিলেন সেখানে একটি জানালা ছিল। কিন্তু সেটি করে বন্ধ করে দেওয়া। ময়লা তোশক ছিল। সেখানে ঘুমাতাম।

মোবাশ্বার বলেন, পাশেই আরেকটা ঘর ছিল। সেখান থেকে অন্য মানুষের কথাবার্তা শুনতে পাওয়া যেত। হোটেলের ঠান্ডা খাবার দেওয়া হতো বলে মনে হতো তার। অপহরণকারীদের মধ্যে বিভিন্ন সময় তিনি টাকা–পয়সা নিয়ে কথা বলতে শুনেছেন।

অপহরণকারীরা মোবাশ্বারের বন্ধুবান্ধবের মধ্যে বড় কেউ (উচ্চপর্যায়ের) আছে কি না জানতে চাইত বলেও জানান তিনি।

৭ নভেম্বর নিখোঁজ হওয়ার দিনের ঘটনার বর্ণনা দিয়ে মোবাশ্বার বলেন, আগারগাঁওয়ে একটা বৈঠক শেষে ইউএনডিপি ভবন থেকে বাসায় ফেরার জন্য উবার গাড়ি ডেকেছিলাম। গাড়িতে ওঠার পর এক পর্যায়ে কয়েকজন ব্যক্তি এসে গাড়িটি থামায়। তারা বলে, ‘এটি চোরাই গাড়ি, নামতে হবে।’

তিনি বলেন, এরপর পেছন থেকে আমার চোখে মলম লাগানো হয়। পেছনে থাকা একটি মাইক্রোবাসে ধাক্কা দিয়ে তোলা হয়। তোলার পর তারা মুখে কিছু একটা চেপে ধরে। জ্ঞান হারিয়ে ফেলি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রসিক নির্বাচনে জাপাপ্রার্থী মোস্তফা জয়ী পরবর্তী সংবাদ ময়মনসিংহে তাবলীগ জামায়াতের জেলা ইজতেমা সমাপ্ত

সর্বশেষ - অন্যান্য

Shamol Bangla Ads
Shamol Bangla Ads