ads

শনিবার , ২৩ ডিসেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে তাবলীগ জামায়াতের জেলা ইজতেমা সমাপ্ত

খবর টি পড়েছেন : ১৩৯
ময়মনসিংহে তাবলীগ জামায়াতের জেলা ইজতেমা সমাপ্ত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ময়মনসিংহ প্রতিনিধি : বিশ্ব ইজতেমার অংশ হিসেবে তাবলীগ জামায়াতের ময়মনসিংহে তিনদিব্যাপী আঞ্চলিক ৪র্থ ইজতেমা শনিবার দুপুরে আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে। মুনাজাত পরিচালনা করেন কাকরাইলের মুরুব্বী বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মোঃ রবিউল হক। আখেরী মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহ এবং দেশের শান্তি ও মঙ্গলকামনায় দোয়া করা হয়। তিনদিনের এই ইজতেমায় পাঁচ লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লী দ্বীনের বয়ান শুনেন এবং মোনাজতে অংশ গ্রহন করেন। জেলা ইজতেমা হতে তিনচিল্লা ও এক চিল্লায় ৪ শতাধিক জামায়াত দেশের বিভিন্ন উপজেলায় বেরিয়ে যান বলে আয়োজকরা জানান।
মোনাজাতে অংশ নেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, জেলা প্রশাসক কৃষিবিদ মোঃ খলিলুর রহমান ( যুগ্ম-সচিব), পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম, র‌্যাব-১৪, ময়মনসিংহ অধিনায়ক লে. কর্ণেল মোঃ শরীফুল ইলাম, ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামূল হক টিটু প্রমূখ।
ময়মনসিংহে বাইপাস সড়কের বাড়েরায় প্রায় ৫০ একর জমিতে নির্মিত প্যান্ডেলে তিনদিনের ইজতেমায় কাকরাইলসহ তাবলীগ জামায়াতের বিশিষ্ট মুরুব্বীগণ বয়ান করেন, দুনিয়ার মানুষ কিভাবে আল্লাহ ওয়ালা ও ইমান ওয়ালা হয়, জাহান্নাম থেকে রক্ষা পেয়ে যাতে জান্নাতে যেতে পারে, এই লক্ষ্য নিয়ে আঞ্চলিক ইজতেমা অনুষ্ঠিত হয়েছে।
পুলিশের পক্ষ থেকে মুসল্লীদের সার্বিক নিরাপত্তায়,সন্ত্রাস ও নাশকতাসহ অপরাধ দমনে পুরো ইজতেমা মাঠে সিসি ক্যামেরা, গোয়েন্দা নজরদারি, ওয়াচ টাওয়ার বসিয়ে নজরদারিসহ ৬ শতাধিক পুলিশ মোতায়েন করেন জেলা পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম। আঞ্চলিক এই ইজতেমায় জেলার ১৩ উপজেলা থেকে পাঁচ লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লি অংশ গ্রহন করেছেন।
ময়মনসিংহে জেলায় ২০০৩ সালে প্রথম আঞ্চলিক ইজমেতা হয় এরপর ২০০৮ সালে দ্বিতীয়, ২০১৫ সালে তৃতীয় এবং ২০১৭ সালের ২১-২৩ ডিসেম্বর ৪র্থ জেলা ইজতেমা অনুষ্ঠিত হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ তুই চলে যা, পেছনে তাকালে মেরে ফেলব পরবর্তী সংবাদ ‘মুক্তিযোদ্ধাদের কবর অভিন্ন নকশায় সংরক্ষণ করা হবে’

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads