ads

শনিবার , ৫ আগস্ট ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মানুষ হবো কবে -সাগর আহমেদ

খবর টি পড়েছেন : ১৭৭
মানুষ হবো কবে -সাগর আহমেদ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বলতে শুনেছি আমি এমনও কথা,
সুদ নাকি শোষণ আর জুলুমের হোতা।
তবে কি যে খায় সুদ সে কি ভাল মানুষ?
এখন তুমিই বল কার হবে দোষ!

Shamol Bangla Ads

খুন আর সন্ত্রাসী ভয়ানক কথা,
শুনলেই পিছু পা ঘুরে যায় মাথা।
এমনও কাজগুলি মানুষই তো করে,
খুন নাকি খুনি দেখে কাঁপে বুক ডরে!

দেখবে এমনও লোক আছে কত দেশে,
ধন আর সম্পদে নামি হয়েছে।
কত করে ক্ষমতার অপব্যবহার,
বিত্ত না মানুষের বল দোষ কার?

Shamol Bangla Ads

শিক্ষার আলোতে হয় সবে শিক্ষিত,
আমাদের দেশেও আজ আছে শত শত।
হাতের কলম শুধু ওদিক করে,
নিঃস্ব আর গবীবেরে আরো তারা মারে।

কত দেশে কত রাজা এলো আর গেলো,
মানুষের রাজা তারা নাহি কভু হলো।
সবাই আজ সচেতন চেনে ভাল মন্দ,
দেখবে আসলে কারো নাই মনুষ্যত্ব।

পৃথিবীর যত ভাল হয়ে গেছে বলা,
বাকি আজো রয়ে গেল সেই পথে চলা।
সৃষ্টির সেরা হয়ে জন্মেছি ভবে,
আমরা কি মানুষ তবু?
মানুষ হবো কবে?

Need Ads
পূর্ববর্তী সংবাদ রাসেল মন -আবুল কালাম আজাদ পরবর্তী সংবাদ শেষ বিকেলের রোদ -শিউলি মিতু

সর্বশেষ - সাহিত্য

Shamol Bangla Ads
Shamol Bangla Ads