ads

শনিবার , ৫ আগস্ট ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেষ বিকেলের রোদ -শিউলি মিতু

খবর টি পড়েছেন : ৪৮০
শেষ বিকেলের রোদ -শিউলি মিতু
পড়ার সময়: ৪ মিনিট
ফন্ট:

আট বছরের সর্ম্পক; তিন বছরের সংসার জীবনের আজ শেষ রাত্রি।সময় কিভাবে চলে যায় বুঝা বড় দায়। মনে হয় সেদিনই নাফিসের সাথে পরিচয়। সেই প্রথম দেখা, প্রেম-ভালোবাসা, বিয়ে আর আগামীকাল….. ভাবতেই নীলা কেমন যেন এলোমেলো হয়ে গেলো। নীলা তার শোবার ঘরের খাটের উপর পা তুলে হাটুর উপর থুতনি ঠেকিয়ে বসে আছে। ছড়িয়ে ছিটিয়ে থাকা স্মৃতিগুলো সন্তর্পণে মনের দেয়ালে পা ফেলছে। নাফিস এখনও বাসায় ফেরেনি। নীলা ভেবেছিল আজকে অন্তত তাড়াতাড়ি বাসায় ফেরবে। নীলার ধ্যান ভাঙে চৈতির কলে। চৈতি নীলার বান্ধবী। বান্ধবী বললে ভুল হবে; নিজের বোনের মত। স্কুল জীবনের বান্ধবী চৈতি।
-‘শেষ পর্যন্ত কি ডিসিশান নিলি?’
– ‘আগের মতই’। নীলা দ্বীর্ঘশ্বাস ছাড়ে।
-চৈতি শক্ত গলায় বলে, ‘ভাইয়ার উপর কালা জাদু করা হইছে বুঝলি? কতবার বললাম ঐ কবিরাজের কাছে যেতে, গেলি না। আমি জাস্ট মেনে নিতে পারছি না। প্লিজ আরেকটু ভাব’।
নীলা কোন কথা বললো না। লাইন কেটে মোবাইলের সুইচ অফ করে রাখলো। মনের টানই যদি না থাকে ঝাড়-ফুক,তাবিজ-কবজ,তাক-তুক কোন কিছুই কাজ করে না। মনের টানই বড়।
.
দুদিন থেকেই আকাশের মন ভালো নেই। এই মেঘ জমে মুখ ভার করছে ফের রৌদ্রের ঝিলিক দিচ্ছে। নাফিস রিক্সা ডাকলো। দুজনে রিক্সায় চড়ে বসলো। শেষ কবে দুজনে একসাথে রিক্সায় বসেছে কারোও মনে নেই। হবে হয়তো মাস তিনেক আগে। আজ এগার বছরের সব হিসেব চুকিয়ে দিয়ে আসবে। থাকবে না কোন পিছুটান কিংবা স্নায়ুযুদ্ধের কোন চাপ। স্মৃতিগুলো খন্ডবিখন্ড হয়ে ছড়িয়ে যাবে চতুর্দিক। দস্যি হাওয়ায় নীলার এলোচুল নাফিসের মুখের উপর এসে বারবার পড়ছে। কেন যেন নীলার চুলের স্পর্শ নাফিসের ভালো লাগছে। কি এক অদ্ভুত গন্ধে নাফিস বারবার ডুবে যাচ্ছে। সে নীলাকে একটিবারও চুল সরিয়ে দিতে বলছে না এমনকি নিজেও সরাচ্ছে না। নাফিসের নাকের ডগায় চুলগুলো রীতিমত সুড়সুড়ি দিচ্ছে। নাফিসের সেই প্রথম দিনের কথা মনে পড়ল যেদিন নীলাকে নিয়ে রিক্সায় চড়ে পুরো শহর চষে বেড়িয়েছে। নাফিস অবাক হচ্ছে এই ভেবে, যে মেয়েটার জন্য নীলাকে আজ ডির্ভোস দিতে চলেছে তার সাথে দুদিন আগেও রিক্সায় ঘুরে বেড়িয়েছে। কই তখন তো তিন্নির চুলে এমন গন্ধ পায়নি বরং তিন্নির চুল যতবার আমার মুখের কাছে এসে পড়েছে ততবারই বিরক্ত হয়েছি।এমনকি রিক্সায় তিন্নির গায়ের সাথে গা লেগে গেলেও কেমন যেন অস্তত্বিবোধ হতো।
-‘এ আমি কি করছি?’ নাফিস নিজেই নিজেকে প্রশ্ন করতে লাগলো। নাফিস খুব আগ্রহ নিয়ে নীলার দিকে তাকালো। মেয়েটার মুখ কেমন যেনো ফ্যাকাশে হয়ে গেছে। এমন তো ছিলো না নীলা! নাফিস ছোট করে দীর্ঘশ্বাস ছাড়ে। নিজের উপর আজ খুব ঘৃণা হচ্ছে। মেয়েটা যে আজ রাত একদমই ঘুমায়নি চোখ মুখে তা স্পষ্ট বুঝা যাচ্ছে। অবশ্য নাফিসও আজ ঘুমায়নি।
.
আকাশের মন ভালো নেই । তাইতো আকাশ ভেঙে নেমে এলো জলের দল। বৃস্টির জল নীলাকে স্পর্শ করতেই চমকে উঠলো। নীলা নাফিসের দিকে তাকালো। নাফিসকে খুব বিধ্বস্ত দেখাচ্ছে। নীলা নাফিসের দিকে তাকিয়ে মনে মনে বলল, ‘পৃথিবীর কেও না জানুক, আমি তো জানি আমি তোমার’। বলেই দীর্ঘশ্বাস ছেড়ে রিক্সার হুড উঠাতে লাগলো।
-নাফিস হুড নামিয়ে নীরবতা ভেঙে হঠাৎ করে বলল, ‘চাচা রিক্সা ঘুরান’।
নীলা নাফিসের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। নাফিস নীলার কবজি টুক করে শক্ত করে ধরে থমথমে গলায় বলে, ‘জানি আমার ভুল ছিলো, তোমার ছিলো অভিমান; তাই বলে কি ছেড়ে যাবো দুহাত!?’
নীলা নাফিসের দিকে হাজারো প্রশ্ন নিয়ে তাকিয়ে আছে। নাফিসের চোখ দুটো না বলা হাজারো কথা বলছে। এমনই এক ঝুম বৃষ্টিতে নাফিসের সাথে তার পরিচয়।
-নাফিস ভেজা কন্ঠে বলে, ‘আমাদের বংশে পুরুষেরা পয়ঁষট্টি বছরের বেশি বাচে না, সে হিসেবে আমি আর পয়ঁএিশ বছর পর্যন্ত বাচবো বা তারও কম ;পারবে না এ পঁয়ত্রিশ বছর আমাকে আগলে রাখতে সহ্য করতে? ‘ নীলা হাত দিয়ে নাফিসের ঠোট চেপে ধরে। নীলার চোখ দিয়ে অঝরে জল ঝড়ছে। বৃষ্টির জলের স্রোতের মাঝেও মেয়েটার জলের ধারা স্পষ্ট বোঝা যাচ্ছে। এ ক’টা মাস কি অভিমান আর কষ্টটাই না জমিয়ে রেখেছিলো। নাফিস আঙ্গুলের ডগা দিয়ে নীলার চোখের অশ্রুবিন্দু ছুয়ে নীলার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলে, ‘দেড় ইঞ্চি কম সিক্স ফিট এই ছেলেটা কোনদিন তোমায় আর কাদাবে না। কথা দিলাম’।
নীলা নাফিসের কাধে মাথা রাখে। খুব কম মানুষই জানে প্রিয় মানুষটাকে কখন হাত দিয়ে আদর করতে হয় আর সেই হাত দিয়েই কখন চোখের জল মুছে শক্ত করে জাপটে ধরে বলতে হয়- ভয় কিসের? আমি আছি তো। নাফিস বা হাত দিয়ে নীলাকে শক্ত করে জাপটে ধরে। ঝুম বৃস্টিতে ভিজছে সবুজ পাতা, পাখি, কংক্রিটে মোড়ানো শহর, রাস্তাঘাট। ভিজছে নীলা নাফিস। ভিজে যাচ্ছে জমানো রাগ অভিমান কষ্ট ভুলগুলো……

Need Ads
পূর্ববর্তী সংবাদ মানুষ হবো কবে -সাগর আহমেদ পরবর্তী সংবাদ শেরপুরে শিক্ষার্থীদের জন্য সততা স্টোর উদ্বোধন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads