ads

মঙ্গলবার , ১ জুলাই ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ইউএনও’র হস্তক্ষেপে মাথা গোঁজার ঠাই পেলো ২ গৃহহীন পরিবার

খোরশেদ আলম, ঝিনাইগাতী
জুলাই ১, ২০২৫ ৭:৫৭ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেলের হস্তক্ষেপে ২ গৃহহীন পরিবারের মাথা গোঁজার ঠাই হয়েছে গোমড়া গুচ্ছ গ্রামে। ১ জুলাই মঙ্গলবার বিকেলে উপজেলার নলকুড়া ইউনিয়নের গোমড়া গুচ্ছ গ্রামে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল গৃহহীন মমেনা বেগম ও শেফালী বেগমকে দুটি খালি ঘরে উঠিয়ে দেন।

Shamol Bangla Ads

জানা যায়, গৃহহীন বিধবা নারী মমেনা বেগমকে নিয়ে অনলাইন নিউজপোর্টাল শ্যামলবাংলা২৪ডটকমসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে সেটি উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেলের দৃষ্টিগোচর হয়। পরে মঙ্গলবার বিকেলে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল গোমড়া গুচ্ছ গ্রামে ওই ২ গৃহহীন পরিবারকে মাথা গোঁজার ঠাই করে দেন।

ঘর হস্তান্তরের সময় উপজেলা ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

এদিকে ওই ২ গৃহহীন পরিবার মাথাগোঁজার ঠাই পেয়ে খুশিতে আত্মহারা। তারা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি ইউএনও আশরাফুল আলম রাসেলকে দুই হাত তুলে দোয়া করেন।

Need Ads
error: কপি হবে না!