ads

সোমবার , ২১ এপ্রিল ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তি : কে কোন গ্রেডে, কার বেতন কত?

খবর টি পড়েছেন : ২৭৫
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

২০২৪-২৫ মৌসুমের জন্য ভারতের পুরুষ দলের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। এবারের তালিকায় ফিরেছেন শ্রেয়াস আইয়ার ও ঈশান কিশান, যারা গত মৌসুমে (২০২৩-২৪) বাদ পড়েছিলেন শৃঙ্খলাজনিত কারণে।

Shamol Bangla Ads

চলতি বছরের চুক্তিতে মাত্র ৪ জন ক্রিকেটার স্থান পেয়েছেন গ্রেড এ+ ক্যাটাগরিতে। তারা হলেন—বিরাট কোহলি, রোহিত শর্মা, যশপ্রীত বুমরাহ এবং রবীন্দ্র জাদেজা।

এছাড়া প্রথমবারের মতো কেন্দ্রীয় চুক্তিতে এসেছেন ৭ জন খেলোয়ার। তারা হলেন— রজত পাতিদার, নীতিশ কুমার রেড্ডি, হার্ষিত রানা, অভিষেক শর্মা এবং বরুণ চক্রবর্তী।

Shamol Bangla Ads

৩৪ জন খেলোয়াড়ের তালিকায় খেলোয়াড়দের ৪ টি বিভাগে ভাগ করা হয়েছে – এ+, এ, বি এবং সি। গ্রেড এ-তে উন্নীত হয়েছেন ঋসভ পন্ত। শ্রেয়াস আইয়ার গ্রেড এ-তে এবং ঈশান কিশান গ্রেড সি-তে।

বিসিসিআই ২০২৪-২৫ মৌসুমের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা :

গ্রেড-এ+ (৭ কোটি রুপি) :

রোহিত শর্মা, বিরাট কোহলি, যশপ্রীত বুমরাহ, রবীন্দ্র জাদেজা

গ্রেড-এ (৫ কোটি রুপি) :

মোহাম্মদ সিরাজ, কেএল রাহুল, শুভমান গিল, হার্দিক পাণ্ডে, মোহম্মদ শামি, ঋষভ পন্ত

গ্রেড-বি (৩ কোটি রুপি) :

সূর্যকুমার যাদব, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, যশস্বী জয়সওয়াল, শ্রেয়াস আইয়ার

গ্রেড-সি (১ কোটি রুপি) :

ঈশান কিশান, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, শিভম দুবে, রবি বিষ্ণোই, ধ্রুব জুরেল, সরফরাজ খান, রজত পাতিদার, নীতিশ কুমার রেড্ডি, হার্ষিত রানা, অভিষেক শর্মা, বরুণ চক্রবর্তী প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিশ্বকাপ বাছাইয়ের সেরা একাদশে জ্যোতি-সুপ্তা পরবর্তী সংবাদ ইংলিশ প্রিমিয়ার লিগে জায়গা করে নিলো বার্নলি ও…

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads