ads

রবিবার , ১১ অক্টোবর ২০২৬ | ১১ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেষ বিকেলে ছন্দপতনের পরও চালকের আসনে বাংলাদেশ

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
অক্টোবর ১১, ২০২৬ ৯:১১ অপরাহ্ণ

আবুধাবি টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে দলীয় ৫৩ রানে তিন উইকেট হারালেও মুশফিক-শান্তর জুটিতে বড় লিড পায় বাংলাদেশ। শেষ বিকেলে দ্রুত তিন উইকেট হারালেও চালকের আসনেই আছে টাইগাররা। তৃতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ২২৩ রান। ফলে ৩২৯ রানের লিড নিয়েছে সফরকারীরা।

Shamol Bangla Ads

দুদলের প্রথম ইনিংস শেষে ১০৬ রানের লিড পায় বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা খুব ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ৩১ রানে ভাঙে উদ্বোধনী জুটি। খানিক পরে সাজঘরের পথ ধরেন মুমিনুল হক। আর আগের ইনিংসে দুর্দান্ত ব্যাট করা তানজিদ হাসান তামিমও বেশিক্ষণ টিকতে পারেননি।

ব্যাট হাতে সাদমান ইসলাম ২২ বলে করেন ১৩ রান। আর ১৪ বলে ৭ রান করেন মুমিনুল হক। এদিকে ওয়ানডে ধাঁচে ব্যাট করতে থাকা বাংলাদেশি ওপেনার তানজিদ করেন ৩৮ বলে ৩১ রান।

Shamol Bangla Ads

অবশ্য চতুর্থ উইকেটে দারুণ খেলে যান মুশফিকুর রহিম ও নাজমুল হাসান শান্ত। চতুর্থ উইকেট জুটিতে দুজন মিলে তোলেন ১৫৯ রান। তাতেই লিড তিনশো ছাড়িয়ে যায়। দুজনই ফিফটির দেখা পেয়েছেন। কিন্তু কেউই সেঞ্চুরি পূরণ করতে পারেননি কেউই। ব্যক্তিগত ৮১ রান করে আউট হন তিনি। ১৪৮ বলে খেলা তার এই ইনিংসটি ৯টি চারে সাজানো।

এদিকে আউট হওয়ার আগে ৮২ রান করেন দলনেতা নাজমুল হোসেন শান্ত। ১৯১ বলে খেলা এই অনবদ্য ইনিংষটি ৫টি চারে সাজানো। এরপর আরও একটি উইকেট হারায় বাংলাদেশ। ৬ বল খেলে ১ রান করে আউট হন হাসান মাহমুদ। দিনশেষে ৫ রানে লিটন দাস ও শূন্য রানে মেহেদী হাসান মিরাজ অপরাজিত রয়েছেন।

আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন জিয়া উর রহমান ও ইয়ামিন আহমেদজাই। আর একটি করে উইকেট নেন মোহাম্মদ সেলিম ও কায়েস আহমেদ।

Need Ads