ads

মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬ | ১৫ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাফ চ্যাম্পিয়নশিপের সূচি প্রকাশ, বাংলাদেশের খেলা কবে?

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
সেপ্টেম্বর ১৫, ২০২৬ ৩:৩২ অপরাহ্ণ

দক্ষিণ এশিয়ান ফুটবলের সবচেয়ে সম্মানজনক টুর্নামেন্ট সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর আনুষ্ঠানিক সময়সূচি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশে আয়োজিত এই টুর্নামেন্টের নতুন খসড়া সূচি অনুযায়ী ৫ নভেম্বর মাঠে গড়াচ্ছে ফুটবল দলগুলোর মূল লড়াই। আর টুর্নামেন্ট শেষ হবে ১৭ নভেম্বর।

Shamol Bangla Ads

এবারের আসর বাংলাদেশের হলেও উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে না স্বাগতিকরা। ৫ নভেম্বর টুর্নামেন্টের প্রথম ম্যাচে মাঠে নামবে চিরপ্রতিদ্বন্দ্বী দুদল ভারত ও পাকিস্তান। উদ্বোধনী ম্যাচ না খেললেও ওইদিনই মাঠে নামবে বাংলাদেশ। ৫ নভেম্বর নিজেদের প্রথম ম্যাচে পিটার বাটলারের শিষ্যরা মোকাবিলা করবে ভুটানের। ‘এ’ গ্রুপে বাংলাদেশের আরেক প্রতিদ্বন্দ্বী দল শ্রীলঙ্কা। ১১ নভেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে লঙ্কানদের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।

এদিকে গ্রুপ ‘বি’ তে ভারত ও পাকিস্তানের সঙ্গে রয়েছে মালদ্বীপ। টুর্নামেন্টে প্রতিটি দল গ্রুপ পর্বে দুটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। গ্রুপ পর্ব শেষে শীর্ষ দুদল উঠবে সেমিফাইনালে। টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে আগামী ১৪ নভেম্বর। আর ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচটি।

Shamol Bangla Ads

উল্লেখ্য, ফিফা কর্তৃক নেপালের অংশগ্রহণ এখনও চূড়ান্ত হয়নি। সেটা হলে সূচিতে কিছুটা পরিবর্তন হতে পারে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads