ads

মঙ্গলবার , ২২ এপ্রিল ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইংলিশ প্রিমিয়ার লিগে জায়গা করে নিলো বার্নলি ও লিডস ইউনাইটেড

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২২, ২০২৫ ১:০১ অপরাহ্ণ

ইংলিশ চ্যাম্পিয়নশিপ থেকে সরাসরি প্রিমিয়ার লিগে ওঠার স্বপ্ন নিয়ে মাঠে নামলেও শেফিল্ড ইউনাইটেডকে হোঁচট খেতেই হলো। টার্ফ মুরে গুরুত্বপূর্ণ ম্যাচে বার্নলির কাছে ২-১ গোলে হেরে যায় হামজা চৌধুরীর দল। ওই জয়ে প্রিমিয়ার লিগে ফেরার টিকিট নিশ্চিত করেছে বার্নলি। দিনটিকে রাঙিয়েছে লিডস ইউনাইটেডও, যারা স্টোক সিটিকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে শীর্ষ লিগে জায়গা করে নিয়েছে।

Shamol Bangla Ads

চ্যাম্পিয়নশিপ থেকে সরাসরি প্রিমিয়ার লিগে যেতে হলে টেবিলের শীর্ষ দুইয়ের মধ্যে থাকতে হয়। ২ ম্যাচ হাতে রেখেই লিডস ও বার্নলি সে জায়গা পাকা করে ফেলেছে। ৪৪ ম্যাচে ৯৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে লিডস এখন শীর্ষে। বার্নলির সংগ্রহও সমান ৯৪ পয়েন্ট। শেফিল্ড ইউনাইটেডের পয়েন্ট ৮৬, ফলে বাকি ২ ম্যাচ জিতলেও তাদের সর্বোচ্চ পয়েন্ট হবে ৯২। যা লিডস ও বার্নলিকে ছোঁয়ার জন্য যথেষ্ট নয়।

তবে শেফিল্ড ইউনাইটেডের প্রিমিয়ার লিগে ফেরার আশা এখনো টিকে আছে। চ্যাম্পিয়নশিপে তৃতীয় থেকে ষষ্ঠ স্থানে থাকা দলগুলো প্লে-অফে খেলবে, যেখান থেকে একটিমাত্র দল প্রিমিয়ার লিগে জায়গা পাবে। ওই প্লে-অফে খেলার সুযোগ আছে হামজাদের সামনে, যেখানে তাদের জিততে হবে টানা ২ ম্যাচ। কারা হবে প্রতিপক্ষ, সেটি এখনো নির্ধারিত হয়নি।

Need Ads
error: কপি হবে না!