ads

সোমবার , ২৩ নভেম্বর ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দ্বিতীয় টেস্টে একশ রানও করতে পারল না বাংলাদেশ

খবর টি পড়েছেন : ১০৭
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

সেঞ্চুরিয়ন টেস্টে প্রোটিয়া পেসারদের সামনে দাঁড়াতেই পারলেন না বাংলাদেশের ব্যাটাররা। নিজেদের প্রথম ইনিংসে দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পেরেছেন কেবল তিনজন ব্যাটার। আর বিশের কোটা পার করেছেন কেবল একজন। ফলে সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশ তুলতে পেরেছে মাত্র ৯১ রান। কিছুক্ষণের মধ্যে ব্যাট করতে নামবে দক্ষিণ আফ্রিকা।

Shamol Bangla Ads

সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম দিনের শুরুটা ছিল বৃষ্টিময়। নির্ধারিত সময়ে টসও অনুষ্ঠিত হয়নি। লাঞ্চ বিরতি পার হওয়ার পর অনুষ্ঠিত হয় টস। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম টস জিতে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানান।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ব্যাট করতে নেমে ক্যাগিসো রাবাদা করা ইনিংসের প্রথম ওভারটা পার করেন তানজিদ হাসান তামিম ও মাহফিজুল ইসলাম রবিন। কিন্তু দ্বিতীয় ওভারটা পুরোপুরি শেষ করা হয়নি। এর মাঝেই ভাঙে উদ্বোধনী জুটি। মার্কো ইয়ানসেনের করা ওভারের পঞ্চম বলে উইয়ান মুল্ডারের হাতে ক্যাচ তুলে দেন তানজিদ। ৯ বলে ৩ রান করেন তিনি। দ্বিতীয় উইকেটে নামা মুমিনুল হককে নিয়ে চাপ সামলে নেওয়ার চেষ্টা চালান ওপেনার রবিন। দুজনের জুটিটা ৩৪ রানের।

Shamol Bangla Ads

ইনিংসের ১৪তম ইনিংসে জোড়া উইকেট হারায় বাংলাদেশ। এনরিখ নরকিয়ার করা ওই ওভারের দ্বিতীয় বলে বোল্ড হন মাহফিজুল ইসলাম রবিন। ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই চার হাকান বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চতুর্থ বলে বোল্ড হন তিনিও। ৪০ বলে ২৩ রান করেন রবিন। আর ২ বলে ৪ রান করেন শান্ত। উইয়ান মুল্ডারের বলে ব্যক্তিগত ১১ রানে বোল্ড হন মুমিনুল হক।

এরপর তাওহীদ হৃদয় ও লিটনের ব্যাটে ভরসা খুঁজছিল বাংলাদেশ শিবির। কিন্তু প্রথম টেস্টের প্রথম ইনিংসের মতো এবার আর জুটি গড়তে পারেননি না এই দুই ব্যাটার। লিটন দাসের আউট হওয়ার মাধ্যমে মাত্র ১৩ রানেই ভাঙে তাদের জুটি। লিটনের বিদায়ের পরের ওভারেই সাজঘরের পথ ধরেন হৃদয়ও। লিটন ৮ ও হৃদয় ১৯ রান করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জোহানেসবার্গ টেস্ট : বড় সংগ্রহের পথে দক্ষিণ আফ্রিকা পরবর্তী সংবাদ বিশাল লিডের পথে দক্ষিণ আফ্রিকা

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads