ads

শনিবার , ২৩ ডিসেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর-৩ আসনে জমে উঠেছে ভোটের হাওয়া ॥ আলোচনায় নৌকা ও ট্রাক

খবর টি পড়েছেন : ১,৪১৫
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুরের ৩টি আসনে প্রতীক বরাদ্দ পাওয়ার পর ভোটের মাঠে ঝাঁপিয়ে পড়েছেন প্রার্থীরা। এর মধ্যে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে বর্তমানে এক স্বতন্ত্র প্রার্থী উচ্চ আদালতের নির্দেশে প্রার্থিতা ফিরে পাওয়ায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৫ এর স্থলে ৬ জন। এ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ প্রার্থী, দলের বিদ্রোহী প্রার্থী এবং জাপার বিদ্রোহী প্রার্থী মাঠে ব্যস্ত সময় পার করছেন। তারা স্ব-স্ব এলাকায় নির্বাচনী কেন্দ্র উদ্বোধনসহ পথসভা ও গণসংযোগে অংশ নিচ্ছেন। এর মধ্য দিয়ে একদিকে ভোটাররা যেমন ভোট উৎসবে অংশ নিতে আগ্রহী হয়ে উঠছেন, অন্যদিকে তেমনি এলাকায় ক্রমেই ছড়িয়ে পড়ছে নির্বাচনের আমেজ। সেইসাথে এলাকায় ভোটের হাওয়ায় বাড়ছে উত্তাপ। তবে এ আসনে প্রতিদ্বন্দ্বী অপর ২ প্রার্থীর এলাকায় নেই যেমন অবস্থান, তেমনি ভোটের মাঠেও তাদের বিচরণ চোখে পড়ছে না- এমন চিত্রই উঠে এসেছে শ্যামলবাংলা২৪ডটকম’র পর্যবেক্ষণে।

Shamol Bangla Ads

জেলা নির্বাচন অফিসের তথ্যমতে, শেরপুর-৩ আসন শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার ১৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৮৩ হাজার ১৪৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯০ হাজার ৩৮ জন, নারী ভোটার ১ লাখ ৯৩ হাজার ১০২ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪ জন। এ আসনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থীসহ প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডিএম শহিদুল ইসলাম (নৌকা), জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. সিরাজুল হক (লাঙল), কৃষক-শ্রমিক-জনতা লীগ মনোনীত প্রার্থী মো. সুন্দর আলী (গামছা), স্বতন্ত্র প্রার্থী ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম (ট্রাক) ও স্বতন্ত্র প্রার্থী জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মো. ইকবাল আহসান (ঈগল)। এছাড়া উচ্চ আদালতের নির্দেশে প্রার্থিতা ফিরে পেয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান রাজা। তিনি কেতলি প্রতীক নিয়ে লড়বেন বলে জানা গেছে।

এ আসনে ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত শ্রীবরদী উপজেলা এবং এ উপজেলার অধিবাসী হিসেবে লড়ছেন আওয়ামী লীগ প্রার্থী এডিএম শহিদুল ইসলাম, দলের বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান রাজা এবং জাপা প্রার্থী ও জাপার বিদ্রোহী প্রার্থীসহ ৪ জন। অন্যদিকে ৭টি ইউনিয়ন নিয়ে গঠিত ঝিনাইগাতী উপজেলার অধিবাসী প্রার্থী হিসেবে লড়ছেন এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম ও কৃষক-শ্রমিক-জনতা লীগ প্রার্থী। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রাথমিক পর্যায়ে আওয়ামী লীগ প্রার্থী ভোটের সমীকরণে এগিয়ে আছেন। তবে বিদ্রোহী প্রার্থী রাজার প্রার্থিতা ফিরে পাওয়ার বিষয়টি আওয়ামী লীগ প্রার্থীর জন্য যন্ত্রণার কারণ হয়ে উঠতে পারে।

Shamol Bangla Ads

এদিকে জাপার ২ প্রার্থী ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রাজা যতোটা মাঠে সরব, ততোটা সরব তো নয়ই, বরং নিষ্ক্রিয় গামছার প্রার্থী। অন্যদিকে স্বাধীনতার পর থেকে ঝিনাইগাতী উপজেলার কোন নেতাকে বড় কোন দল থেকে মনোনয়ন না দেওয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান নাইম আঞ্চলিকতার টান তুলে অগ্রসর হচ্ছেন। তিনি বিএনপি-জামায়াত ঘরানার ভোটারদের পাশাপাশি আওয়ামী লীগের ক্ষুব্ধ নেতা-কর্মীদের তার অনুকূলে টানার চেষ্টা করছেন। ফলে নির্বাচনের পরিবেশ শেষটা পর্যন্ত সুষ্ঠু থাকলে এ আসনে আওয়ামী লীগ প্রার্থী এডিএম শহিদুল ইসলাম ও দলের বিদ্রোহী প্রার্থী এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইমের মধ্যেই মূল লড়াই হবে- এমনটাই ধারণা করছেন নির্বাচনী পর্যবেক্ষকরা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ গারো পাহাড়ে দুই শতাধিক বাইকারের মিলন মেলা পরবর্তী সংবাদ শেরপুরে বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে…

সর্বশেষ - ফিচার

Shamol Bangla Ads
Shamol Bangla Ads