ads

শনিবার , ২৩ ডিসেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গারো পাহাড়ে দুই শতাধিক বাইকারের মিলন মেলা

খবর টি পড়েছেন : ৫০২
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

‘পারস্পরিক উষ্ণ আতিথ্য ও ভালোবাসায় এগিয়ে যাবো আমরা’ এ স্লোগান নিয়ে শেরপুরে ২ শতাধিক বাইকারের এক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। ২২ ডিসেম্বর শুক্রবার দিনব্যাপী ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ে শেরপুর জেলার সাতটি বাইকার গ্রুপ এ মিলন মেলার আয়োজন করে।

Shamol Bangla Ads

এই মিলন মেলায় অংশগ্রহণ করেন- বাইকার্স অব শেরপুর (বস), নালিতাবাড়উ বাইকার্স কমিউনিটি (এনবিসি), শেরপুর রাইডার্স, শেরপুর বাইক রাইডার ক্লাব (এসবিআরসি), শেরপুর বাইকার্স কমিউনিটি (এসবিসি), ইয়ামাহা রাইডার্স ক্লাব শেরপুর, বিডি বাইক হান্টারর্স (বিবিএইচ) গ্রুপ।

এতে অতিথি হিসেবে ছিলেন মোটর সাইকেলে বিভিন্ন জেলা ও স্থান ভ্রমণকারী মানবাধিকার কর্মী ও ইউপি সদস্য সাংবাদিক মো. জাহিদুল হক মনির, এ্যাডভোকেট মো. আল আমিন, স্বাস্থ্য পরিদর্শক সেলিম রেজা, রাইডার্স বিডি গ্রুপের এডমিন মো. জুয়েল রানা।

Shamol Bangla Ads

বাইকার আল-আমিন রাজু বলেন, আমরা সারাবছর শখের বশে দেশ-বিদেশে নানা জায়গায় ভ্রমণ করিদেশের প্রায় সকল বাইকারদের আমরা ফেসবুক টুইটার-ইন্সট্রগ্রামে ফলো করি বা কেউ আমাদের করে। কিন্তু সামনাসামনি আমাদের খুব একটা দেখা হয় না। এই উৎসবের মধ্য দিয়ে আমরা এক সঙ্গে একত্রিত হতে পারি। এটা খুবই আনন্দদায়ক। আয়োজক সদস্য ফয়জুল হাসান ও সুলতান মাহমুদ জানান, শেরপুরে বাইকারদের সাতটি গ্রুপ দেশের বিভিন্ন স্থানে ভ্রমন করে থাকেন। এই ভ্রমনকারীদেন একত্রে করার উদ্দেশ্যে এই মিলন মেলার আয়োজন করা হয়। অল্প সময়ের মধ্যে দেশের অন্যতম পর্যটনকেন্দ্র গজনী অবকাশে সারাদেশের কয়েক হাজার বাইকারদের অংশগ্রহণে আরও একটি মিলন মেলা আয়োজন করার পরিকল্পনা চলেছে বলে জানান তারা।

এবার মিলন মেলায় এই সাতটি গ্রুপের দুই শতাধিক বাইকার দেশের বিভিন্ন স্থানে মোটরবাইক ভ্রমনের অভিজ্ঞতা শেয়ার করেছেন। এছাড়া বাইকাররা নিরাপদে মোটর সাইকেল ভ্রমন সম্পর্কে নানান পরামর্শ প্রদান করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় গাছের সাথে ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, চালক… পরবর্তী সংবাদ শেরপুর-৩ আসনে জমে উঠেছে ভোটের হাওয়া ॥ আলোচনায়…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads