মহান বিজয় দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে শেরপুরে জেলা সরকারি গণগ্রন্থাগারের উদ্যোগে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ ডিসেম্বর শনিবার সকালে গণগ্রন্থাগার মিলনায়তনে আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. সাজ্জাদুল করিম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মুহাম্মদ আখতারুজ্জামান ও বিশিষ্ট কবি, সাংবাদিক-কলামিস্ট তালাত মাহমুদ।
এদিন বিজয় দিবস উপলক্ষে জেলা সরকারি গণগ্রন্থাগারের উদ্যোগে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতাসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে সনদ ও বই তুলে দেওয়া হয়।

ওইসময় বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশু-কিশোরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
























