ads

বুধবার , ২৩ আগস্ট ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জাতীয় দলে অনুর্ধ্ব-১৯ এর চ্যাম্পিয়নদের জয়জয়কার

খবর টি পড়েছেন : ৪৩৭
জাতীয় দলে অনুর্ধ্ব-১৯ এর চ্যাম্পিয়নদের জয়জয়কার
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

বিশ্বকাপজয়ী উনিশের তরুণরা কখন যে বড় হয়ে গেছে, খেয়ালই হয়নি। সাড়ে তিন বছর আগে দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের বেশির ভাগ ক্রিকেটার এখন জাতীয় দলে জায়গা করে নিয়েছেন। টি২০, ওয়ানডে, টেস্ট মিলিয়ে সংখ্যাটা ৮ জনে উন্নীত হলো গতকাল পেস বোলিং অলরাউন্ডার তানজিম হাসান সাকিবের অন্তর্ভুক্তিতে।

Shamol Bangla Ads

হাঁটুতে চোট থাকায় পেসার এবাদত হোসেনকে বাদ দিয়ে নেওয়া হয়েছে তানজিম সাকিবকে। বিশ্বকাপজয়ী সেই দলের পাঁচজন আসন্ন এশিয়া কাপ দলের সদস্য। সেই কবেই তো হয়ে গেছে পেসার শরিফুল ইসলামের অভিষেক। শামীম হোসেন পাটোয়ারি জিম্বাবুয়েতে রাঙিয়েছিলেন টি২০ অভিষেক। টাইগার ব্যাটিং ইউনিটের নতুন সেনসেশন হয়ে উঠেছেন তাওহিদ হৃদয়। তামিম ইকবালের না থাকায় সুযোগ মিলেছে তানজিদ হাসান তামিমের। তানজিম সাকিব হলেন স্কোয়াডের সব শেষ সংযোজন। বিসিবি পরিচালক

খালেদ মাহমুদ সুজনের ভাষায়– এমনই তো হওয়ার কথা ছিল। বয়সভিত্তিক দল থেকে পাইপলাইন হয়ে জাতীয় দলের ক্রিকেটারের সরবরাহ বেড়েছে দিন দিন। সাকিব আল হাসান, মুশফিকুর রহিমরা বিসিবির বয়সভিত্তিক দল থেকেই উঠে এসেছেন। ২০০৪ সালে তারাও ছিলেন রিচার্ড ম্যাকিঞ্জের ক্যাম্পের সদস্য। এইচপির পরিচিতি ও বিকাশ মূলত তখন থেকেই। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের ক্রিকেটার তানজিম হাসানরাও এইচপির ক্লাসরুম ঘুরে এসেছেন।

Shamol Bangla Ads

বিসিবি গেম ডেভেলপমেন্ট বিভাগের চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজনের মতে, ‘বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া একটা আত্মবিশ্বাস। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ হলেও তারা চ্যাম্পিয়নশিপ জিতে আত্মবিশ্বাসী ছিল। আমরা দেখতে পাচ্ছি, চ্যাম্পিয়ন দলের অনেকেই এ কয় বছরে জাতীয় দলে জায়গা করে নিয়েছে। করোনা না থাকলে আরও ভালো করতে পারত তারা। কারণ বিশ্বকাপজয়ী দলের ক্রিকেটারদের মাথার ওপর ছাতা ধরে রেখেছিল বিসিবি। দুই বছরের স্কলারশিপ থাকায় আর্থিক দিক নিয়ে চিন্তা করতে হয়নি তাদের। এতে করে যেটা হয়েছে, সবাই খেলায় মনোযোগ দিতে পেরেছে। অনূর্ধ্ব-১৯ দল ছাড়ার পর সবাই ভালো ক্রিকেট খেলেছে। ঢাকা প্রিমিয়ার লিগ, বিপিএল সবখানেই। সবচেয়ে বড় কথা– নিজেরা একাগ্র ছিল, বড় খেলোয়াড় হওয়ার স্বপ্ন দেখেছে, কঠিন পরিশ্রম করেছে। তানজিদ হাসান মাঝে একটা বছর খারাপ খেললেও গত বছর ভালো করে ফোকাসে এসেছে। তানজিম সাকিব, হৃদয় আবাহনীতে আমার সঙ্গে ছিল। ওদের পরিশ্রম করতে দেখে ভালো লাগে। কারণ ওরা স্বপ্নবাজ ক্রিকেটার।’

তামিম না থাকায় ওপেনিং পজিশনে সুযোগ করে নেন তানজিদ হাসান। এবাদতের জায়গায় বদলি হলেন তানজিম সাকিব। ঘরোয়া ক্রিকেটে যাঁর পরিচিতি পেস বোলিং অলরাউন্ডার হিসেবে। আবাহনীর হয়ে বেশ ভালো কিছু পারফরম্যান্সও রয়েছে তাঁর। জাতীয় দল অনেক দিন ধরেই এ রকম একজন পেস বোলিং অলরাউন্ডারের খোঁজ করছে। অনভিজ্ঞ হওয়ায় জাতীয় দলে সুযোগ পাচ্ছিলেন না তিনি। অন্যের কপাল পোড়ায় ভাগ্যের শিকে ছিঁড়েছে তানজিম সাকিবের।

আবাহনীর কোচ খালেদ মাহমুদের দৃষ্টিতে দেশের ক্রিকেটের জন্য সম্পদ হয়ে উঠতে পারে এ তরুণ অলরাউন্ডার, ‘আমি মনে করি, সাকিব দেশের জন্য একজন ভালো পেস বোলিং অলরাউন্ডার হবে। আমি ওকে সব সময় বলি, তোকে দেখতে পাচ্ছি বাংলাদেশ দলের সাত নম্বরে ব্যাটিং করছিস আর নতুন বলে বোলিং। একজন পেস বোলারের মধ্যে যে আক্রমণাত্মক মানসিকতা থাকে, তা আছে সাকিবের। কিছু সময় হয়তো খরুচে, রান দেয়; কিন্তু প্রয়োজনের মুহূর্তে উইকেট নেয়। সঠিক সময়ে উইকেট এনে দেবে। একটা ব্রেক থ্রু দেবে। ওরা খুব সাহসী ক্রিকেটার। আমার দৃঢ় বিশ্বাস, সুযোগ পেলে ভালো করবে।’

এবাদতের হাঁটুতে অস্ত্রোপচার করাতে হলে তানজিম সাকিবকে জুড়ে নেওয়া হতে পারে বিশ্বকাপ দলে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সাকিবের স্বপ্নে এখন এশিয়া কাপ ও বিশ্বকাপ পরবর্তী সংবাদ বিশ্বকাপে তামিমের ফেরা নিয়ে যা বললেন সাকিব

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads