ads

শনিবার , ২৬ আগস্ট ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিশ্বকাপে তামিমের ফেরা নিয়ে যা বললেন সাকিব

খবর টি পড়েছেন : ৪৬৮
বিশ্বকাপে তামিমের ফেরা নিয়ে যা বললেন সাকিব
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

একসময়ের বেশ ভালো বন্ধু তামিম-সাকিবের বর্তমান সম্পর্কটা আগের মতো ভালো নয়। বিভিন্ন সময়ই গণমাধ্যমে উঠে আসে এমন সব গুঞ্জন। তবে তামিম-সাকিবের কেউই অবশ্য এসব বিষয় নিয়ে কথা বলেননি কখনও। দুজনই বেশ দারুণভাবে সামলেছেন গণমাধ্যমকে, ব্যক্তিগত সম্পর্কের চেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন মাঠের সতীর্থ সম্পর্কটাকে।

Shamol Bangla Ads

তামিম নেতৃত্ব ছেড়ে দেওয়াতেই দ্বিতীয় দফায় ওয়ানডে দলের অধিনায়কত্ব পেয়েছেন সাকিব। এশিয়া কাপ দিয়েই শুরু হচ্ছে সাকিবের অধিনায়ক পর্ব। সাকিবের নেতৃত্বে বাংলাদেশ দল যখন এশিয়া কাপ খেলতে যাচ্ছে, তামিম ইকবাল তখন মাঠে ফেরার লড়াই করছেন বিশ্বকাপে দৃষ্টি রেখে। মেগা টুর্নামেন্টের আগে তামিম ফিট হয়ে উঠবেন কিনা তা সময়ই বলে দেবে। তবে বিশ্বকাপে অভিজ্ঞ ক্রিকেটারের উপস্থিতি দলে গুরুত্বপূর্ণ বলে মনে করেন সাকিব।

এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্টে অভিজ্ঞ এই ব্যাটারকে না পাওয়া দলকে কতোটা ভোগাবে এমন প্রশ্নের উত্তরে সাকিব বলেন, ‘যেকোনো অভিজ্ঞ ক্রিকেটারই দলের জন্য গুরুত্বপূর্ণ। তবে দলকে তারা কতটুকু দিতে পারবে সেটার ওপর নির্ভর করে সবকিছু। অবশ্যই অভিজ্ঞতার তো দাম আছেই। তারা দলে থাকলে কন্ডিশন বা বড় বড় টুর্নামেন্টের অভিজ্ঞতা কাজে লাগে। সেগুলো শেয়ার করলে, বিশেষত যারা নতুন এসেছে তাদের জন্য সহজ হয়ে যায়।’

Shamol Bangla Ads

আরেক অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহর অবশ্য জায়গা হয়নি এশিয়া কাপের মূল স্কোয়াড কিংবা স্ট্যান্ড বাই তালিকায়। বিশ্বকাপের মূল পরিকল্পনায় তিনি নেই বলেই তাই ধরে নেওয়া যায়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জাতীয় দলে অনুর্ধ্ব-১৯ এর চ্যাম্পিয়নদের জয়জয়কার পরবর্তী সংবাদ এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কার পথে বাংলাদেশ দল

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads