ads

মঙ্গলবার , ২২ আগস্ট ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাকিবের স্বপ্নে এখন এশিয়া কাপ ও বিশ্বকাপ

খবর টি পড়েছেন : ৬৩১
সাকিবের স্বপ্নে এখন এশিয়া কাপ ও বিশ্বকাপ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলেই সাকিব চলে যান লঙ্কা প্রিমিয়ার লিগে। শ্রীলঙ্কাতে টুর্নামেন্ট শেষ করেও দেশে ফিরেননি। সেখান থেকে চলে যান দুবাইয়ে স্বর্ণের দোকান উদ্বোধন করতে যান। এদিকে মিরপুরে চলছে এশিয়া কাপের প্রস্তুতি। সোমবার দেশে আসলেও সাকিব আল হাসান এখনও সেখানে যোগ দেননি। তবে বাংলাদেশের অধিনায়ক জানিয়েছেন, তার স্বপ্নে এখন শুধুই এশিয়া কাপ ও বিশ্বকাপ।

Shamol Bangla Ads

মূলত দেশে এসে বাণিজ্যিক কাজে ব্যস্ত সময় পার করছেন সাকিব। মঙ্গলবার সকালে হেলিকপ্টারে করে উড়ে গিয়েছিলেন বরিশালে। জেলার আলহাজ্ব নূর মোহাম্মদ মুন্সী হাসপাতাল আয়োজিত বিনামূল্যে ওষুধ বিতরণ এবং রক্তদান কর্মসূচিতে অংশ নেন সাকিব। দুপুরেই ফিরে আসেন ঢাকায়। সন্ধ্যায় একটি মোবাইল কোম্পানির অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা আছে সাকিবের।

বরিশালে সংবাদমাধ্যমের মুখোমুখি হন সাকিব। তার কাছে প্রশ্ন ছিল, ক্রিকেট নিয়ে তার স্বপ্ন কী? এমন প্রশ্নের জবাবে এ অলরাউন্ডার বলেন, ‘এখন স্বপ্ন বিশ্বকাপ ও এশিয়া কাপ। বাকিটা পরে দেখা যাবে।’

Shamol Bangla Ads

আগের আসরে ফরচুন বরিশালের হয়ে বিপিএল খেলেছেন সাকিব। এবার দল বদলে ফেললেও বরিশালের প্রতি টান কাজ করে বিশ্বসেরা অলরাউন্ডারের। তিনি বলেন, ‘এখানে এসে খুবই ভালো লাগছে। বরিশালে খুব একটা আসা হয় না, ক্রিকেটের আন্তর্জাতিক ম্যাচ যেহেতু হয় না। স্বাভাবিকভাবে আসার সম্ভাবনা খুবই কম থাকে। এভাবে আসতে পেরে খুবই ভালো লাগছে। আশা করি শুধু বরিশাল না, পুরো বাংলাদেশের সবাই আমাদের সবসময় সমর্থন দিবে। বরিশালবাসীও অনেক বেশি সাপোর্ট করবে। সামনে যে বিশ্বকাপ ও এশিয়া কাপ আছে ওখানে ভালো করবো।’

বরিশালের মানবিক কাজে অংশ নিতে পারায় নিজের ভালো লাগার কথা জানিয়ে সাকিব বলেন, ‘আমার নিজের একটা ক্যান্সার ফাউন্ডেশন আছে। এরকম একটা উদ্যোগের সঙ্গে থাকতে পেরে অনেক ভালো লাগছে।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ মায়ামিকে লিগস কাপ জিতিয়ে মেসি বললেন, ‘মাত্র তো… পরবর্তী সংবাদ জাতীয় দলে অনুর্ধ্ব-১৯ এর চ্যাম্পিয়নদের জয়জয়কার

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads