ads

সোমবার , ১৪ আগস্ট ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

উইন্ডিজের কাছে হেরেও অনেক কিছু শিখেছে ভারত

খবর টি পড়েছেন : ৬০০
উইন্ডিজের কাছে হেরেও অনেক কিছু শিখেছে ভারত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল ভারত। প্রথম দুই ম্যাচ হারের পর পরের দুই ম্যাচে দাপটের সঙ্গে জেতে ভারত। তবে গতকাল সিরিজ নির্ধারণী পঞ্চম টি-টোয়েন্টিতে একদম পাত্তা পায়নি ভারত।

Shamol Bangla Ads

ফ্লোরিডার লডারহিলে গতকাল টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক হার্দিক পান্ডিয়া। বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচে ২০ ওভারে ৯ উইকেটে ১৬৫ রান করেছে ভারত। সূর্যকুমার যাদবের ৬১ রান ছাড়া বলার মতো তেমন কোনো ইনিংস ছিল না তাদের ইনিংসে। আর রান তাড়া করতে নেমে ২ ওভার হাতে রেখে ৮ উইকেটের বিশাল জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। ৫৫ বলে ৮৫ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন ব্র্যান্ডন কিং।

পান্ডিয়ার মতে এক সিরিজ হারলেও অনেক কিছু শেখা যায়। তিলক ভার্মা, যশস্বী জয়সওয়াল, মুকেশ কুমার-যাদের এই সিরিজে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে, তাদের বেশ প্রশংসা করেছেন পান্ডিয়া। ১৭৩ রান করে সিরিজে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন ভার্মা। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারতীয় অধিনায়ক বলেন, ‘এক সিরিজে তেমন কিছু আসে যায় না। এখনো অনেক লম্বা পথ বাকি। মাঝেমধ্যে হারাটাও ভালো। তাতে আপনি অনেক কিছু শিখতে পারবেন। আর সবারই প্রশংসা করতে হবে। তারা দৃঢ়তা দেখিয়েছে। হারা-জেতা প্রক্রিয়ারই একটা অংশ। আর আমরা সেখান থেকে শিখছি।’

Shamol Bangla Ads

রোহিত শর্মার নেতৃত্বে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নেয় ভারত। অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচটাই তাঁর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বশেষ ম্যাচ। এরপর থেকে হার্দিকের নেতৃত্বে ভারত ১৩ টি-টোয়েন্টি ম্যাচ খেলে। যেখানে এবারই ভার্মা, জয়সওয়ালের বয়স ২০ ও ২১ বছর আর মুকেশের বয়স ২৯ বছর। জয়সওয়াল সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে শুভমান গিলের সঙ্গে ১৬৫ রানের উদ্বোধনী জুটি গড়তে অবদান রেখেছেন জয়সওয়াল। ৫১ বলে ৮৪ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছিলেন জয়সওয়াল। তরুণ ক্রিকেটারদের নেতৃত্ব দিয়ে খুশি পান্ডিয়া বলেন, ‘তাদের অনেক সাহস রয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে এটা খুবই দরকার। যেসব তরুণ ক্রিকেটার এসেছে, তাদের মধ্যে আত্মবিশ্বাস রয়েছে। এজন্য তাদের স্যালুট। অধিনায়ক হিসেবে আমার কাছে এর চেয়ে খুশির আর কিছু হতে পারে না।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ আল হিলালেই যাচ্ছনে নেইমার, চুক্তিতে যা যা থাকছে পরবর্তী সংবাদ মুশফিকদের অনুশীলনের সময় ফ্লাডলাইটে আগুন

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads