ads

সোমবার , ১৪ আগস্ট ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আল হিলালেই যাচ্ছনে নেইমার, চুক্তিতে যা যা থাকছে

খবর টি পড়েছেন : ৫০৪
আল হিলালেই যাচ্ছনে নেইমার, চুক্তিতে যা যা থাকছে
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ইউরোপের ফুটবল ছাড়ছেন নেইমার জুনিয়র। পিএসজি ছেড়ে তার বার্সেলোনায় যাওয়ার গুঞ্জন বেরিয়েছিল। চেলসি-নিউক্যাসল ইউনাইটেড তার প্রতি আগ্রহ দেখিয়েছিল। কিন্তু ব্রাজিলিয়ান তারকা যাচ্ছেন সৌদি আরবের ক্লাব আল হিলালে।

Shamol Bangla Ads

দলবদল বিশেষজ্ঞ সাংবাদিক ফ্যাবরিজিও রোমানো জানিয়েছেন, প্রো লিগের ক্লাবটির সঙ্গে ৩১ বছর বয়সী নেইমারের দুই বছরের চুক্তি হচ্ছে। এই দুই বছরে বেতন বাবদ ১৬০ মিলিয়ন ইউরো পাবেন তিনি। এছাড়া ২০১৭ সালে দলবদলের রেকর্ড ২২২ মিলিয়ন ইউরো দিয়ে নেইমারকে কেনা পিএসজি পেতে যাচ্ছে ১০০ মিলিয়ন ইউরোর কাছাকাছি অর্থ।

গুঞ্জন ছিল, নেইমার আল হিলালের সঙ্গে চুক্তি করে এক বছর সেখানে খেলে বার্সেলোনায় ফিরবেন। অথবা আল হিলাল তাকে কিনে ধারে বার্সাকে দিয়ে দেবে। ওই ধারের মেয়াদ শেষ করে সৌদি লিগে ফিরবেন চুক্তিতে এমন শর্ত থাকবে। ওই গুঞ্জন উড়িয়ে দেওয়া হয়েছে।

Shamol Bangla Ads

ফ্যাবরিজিও রোমানো জানিয়েছেন, সৌদি লিগে খেলার জন্যই আল হিলালের সঙ্গে চুক্তি করছেন নেইমার। আল হিলালে ব্রাজিলিয়ান তারকা নাম্বার টেন জার্সি পরবেন বলেও উল্লেখ করেছেন তিনি। দুই পক্ষ প্রয়োজনীয় কাগজপত্র যাছাই করে তা অনুমোদনও করেছে।

আল হিলালে যেতে নেইমার সম্মত হয়ে গেছেন। আজকের মধ্যে তার মেডিকেল সম্পন্ন হয়ে যেতে পারে। এরপর সৌদি আরব সফর করবেন তিনি। নেইমারকে আনুষ্ঠানিকভাবে আগামী সপ্তাহে উপস্থাপন করবে সৌদি প্রো লিগ। রোনালদো, বেনজেমা, সাদিও মানের পর সৌদি লিগের সেরা সাইনিং হতে যাচ্ছেন নেইমার।

Need Ads
পূর্ববর্তী সংবাদ এক শর্তে পিএসজিতে চুক্তি বাড়াচ্ছেন এমবাপ্পে পরবর্তী সংবাদ উইন্ডিজের কাছে হেরেও অনেক কিছু শিখেছে ভারত

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads