ads

মঙ্গলবার , ২০ জুন ২০২৩ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে এবারের ঈদে হাট কাঁপাবে শাহীওয়াল ষাড়, সাথে খাসি ফ্রি

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
জুন ২০, ২০২৩ ২:৫৯ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে এবারের কোরবানীর ঈদে হাট কাঁপাবে ২৫ মন উজনের একটি শাহী ওয়াল ষাড় গরু। উপজেলার ধানশাইল কোন্তাপাড়া গ্রামের খামারি মো. হযরত আলী গরুটি লালনপালন করেছেন।

Shamol Bangla Ads

হযরত আলীর দাবি, ষাড়টির ওজন প্রায় ২৫ মণ হবে। আর ষাড়টির দাম হাঁকা হচ্ছে সাড়ে তিন লাখ টাকা। তার এ গরুটি উপজেলার সর্ববৃহৎ গরু বলে দাবি করেন তিনি।

তিনি আরও জানান, এবারের কোরবানী ঈদের জন্য গরুটি ঝিনাইগাতী বাজারে ওঠানো হবে। ইতোমধ্যে বাড়িতেই ক্রেতারা ২ লাখ ৮০ হাজার টাকা দরদাম হচ্ছে গরুটি। তবে সাড়ে ৩ লাখ টাকা পেলে গরুটি বিক্রি করবেন। গরুটি কিনতে ইতোমধ্যেই বাড়িতেই ভীড় করছে ক্রেতারা।

Shamol Bangla Ads

হযরত আলী বলেন, গরুটি কিনলে সাথে একটি খাসি ফ্রি দেয়া হবে।

Need Ads