শেরপুরের ঝিনাইগাতীতে ঘুমন্ত গৃহবধূকে ধর্ষন চেষ্টার অভিযোগে মঞ্জু মিয়া (২৫) নামে এক যুবকের বিরুদ্ধে ধর্ষন চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে ১৭ জুন শনিবার রাতে উপজেলা সদর ইউনিয়নের দড়িকালিনগর গ্রামে। মঞ্জু মিয়া একই গ্রামের মতি মিয়ার ছেলে। ওই গৃহবধূর স্বামী ঢাকায় শ্রমিকের কাজ করে। ৩ সন্তানসহ গৃহবধূ একা ঘরে থাকেন। ১৯ জুন সোমবার ওই গৃহবধূ বাদী হয়ে ঝিনাইগাতী থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগে বলা হয়, মঞ্জু মিয়া ১৭ জুন শনিবার রাত আনুমানিক ২টার দিকে প্রতিবেশী এক গৃহবধূর ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় গৃহবধূর ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে মঞ্জু মিয়া কেটে পরে।
এ ব্যাপারে ঝিনাইগাতী থানার এস.আই মাসুদ রানা অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।




