ads

মঙ্গলবার , ২০ জুন ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে শহীদ নাজমুল আহসানের নামে চত্বরের দাবিতে শিক্ষার্থীদের স্মারকলিপি পেশ

খবর টি পড়েছেন : ১,৬০৪
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সরকারি নাজমুল স্মৃতি কলেজ সংলগ্ন সড়কের চৌরাস্তায় নির্মাণাধীন চত্বরটি স্বাধীনতা পদকপ্রাপ্ত শহীদ বীর মুক্তিযোদ্ধা নাজমুল আহসানের নামে করার দাবিতে স্মারকলিপি পেশ করেছে শিক্ষার্থীরা। সরকারি নাজমুল স্মৃতি কলেজের শিক্ষার্থীদের পক্ষে ২০ জুন মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিলের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর ওই স্মারকলিপি দেওয়া হয়।

Shamol Bangla Ads

কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে সূত্রে জানা গেছে, পৌর শহরের দুই লেন সড়কের গড়কান্দা এলাকায় প্রায় আট কোটি টাকা ব্যয়ে চত্বর নির্মাণ করা হচ্ছে। এই চত্বর থেকে সরকারি নাজমুল স্মৃতি কলেজের দূরত্ব ১০০ মিটার। জেলার মধ্যে সবচেয়ে বড় এই চত্বরের নাম শহীদ বীর মুক্তিযোদ্ধা নাজমুল আহসানের নামে করার দাবিতে গত রবিবার নির্মাণাধীন চত্বরটি ঘিরে শিক্ষার্থীরা মানববন্ধন করেন। পরে মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিলের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

কলেজের শিক্ষার্থীদের পক্ষে স্মারকলিপি পেশ করেন কলেজের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী অভিজিৎ সাহা ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাব্বির আহম্মেদ বাদশা। ওইসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষার্থী মুঞ্জুরুল ইসলাম, তামিম হাসান, নাঈম হোসাইন, আহসান মাহমুদ স্বাধীন প্রমুখ। এতে সংসদ উপনেতা ও স্থানীয় সংসদ সদস্য, শেরপুরের জেলা প্রশাসক এবং সড়ক ও জনপথ বিভাগকে ওই স্মারকলিপির অনুলিপি দেওয়া হয়।

Shamol Bangla Ads

শিক্ষার্থী অভিজিৎ সাহা বলেন, মহান মুক্তিযুদ্ধে কাটাখালী সেতুর অপারেশনের নেতৃত্ব দিতে গিয়ে পাকিস্তানি সেনাদের গুলিতে নাজমুল আহসান শহীদ হন। তাঁর বীরত্বের অবদানের জন্য তাঁকে স্বাধীনতা পদকে ভূষিত করা হয়েছে। আমাদের নতুন প্রজন্মের দাবি জেলার সবচেয়ে দৃষ্টিনন্দন ও বড় এই চত্বরটি যেনো ”শহীদ নাজমুল আহসান চত্বর” হিসেবে নামকরণ করা হয়৷ গত রোববার আমরা এই দাবিতে মানবন্ধনও করেছি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিল বলেন, চত্বরের নামকরণের বিষয়ে শিক্ষার্থীরা আমার কাছে একটি স্মারকলিপি দিয়ে গেছে৷ স্মারকলিপিটি যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে৷

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে এবারের ঈদে হাট কাঁপাবে শাহীওয়াল ষাড়, সাথে… পরবর্তী সংবাদ নকলা পৌরসভার ২০২৩-২০২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads