ads

বৃহস্পতিবার , ১১ মে ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে লাম্পী স্কীন রোগে মারা যাচ্ছে গরু, আতঙ্কে কৃষক

খবর টি পড়েছেন : ৬৯৭
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় লাম্পী স্কীন রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে গরু। এছাড়াও উপজেলার সর্বত্র এই রোগটি ছড়িয়ে পড়ায় আক্রান্ত হয়েছে অনেক গরু। এতে আতংকে রয়েছেন স্থানীয় কৃষক ও খামারিরা। এমতাবস্থায় এ রোগ প্রতিরোধে আক্রান্ত এলাকার গবাদি পশুদের দ্রুত ভ্যাকসিন প্রয়োগের দাবি জানান তারা।

Shamol Bangla Ads

সরেজমিনে উপজেলার নয়াবিল, পলাশীকুড়া, আন্ধারুপাড়াসহ কয়েকটি গ্রামে গিয়ে জানা গেছে, ৮ মে সোমবার নয়াবিল ইউনিয়নের দাওয়াকুড়া গ্রামের কৃষক আবু সাইদের প্রায় ৩০ হাজার টাকা মুল্যের একটি বকনা বাছুর মারা গেছে। এর আগে গত ৩ মে বুধবার একই রোগে আক্রান্ত হয়ে ওই গ্রামের কৃষক আবদুল মতিনের প্রায় ৮০ হাজার টাকা মুল্যের একটি গাবিন গরু ও আন্ধারুপাড়া গ্রামের কৃষক মনিরুজ্জামান মানিকের প্রায় ৫০ হাজার টাকা মুল্যের একটি ষাঁড় বাছুর মারা যায়।

ভুক্তভোগীরা বলেন, প্রায় দুই মাস আগে উপজেলার ভুক্তভোগী কৃষকরা তাদের গরুর শরীরে এই লাম্পী স্কীন রোগের দেখা পান তাঁরা। এই রোগে আক্রান্ত গরুর শরীরে গুটি বের হয়ে শরীর ফুলে যায়, পচন ধরে ও রক্ত বের হয়। গরুর শরীরে জ্বর থাকে। গরু খাওয়া দাওয়া ছেড়ে দেয়। সময়মতো সঠিক চিকিৎসা না নিলে গরু মারা যায়। বর্তমানে এই রোগটি উপজেলার সর্বত্র ছড়িয়ে পড়ছে। এতে বেশ কয়েকজন কৃষকের আক্রান্ত গরু মারা যাওয়ায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন তারা। তাই স্থানীয় কৃষকরা এখন আতংকে রয়েছেন।

Shamol Bangla Ads

উপজেলার পোড়াগাঁও ইনিয়নের পলাশীকুড়া গ্রামের ক্ষদ্র খামারি কৃষাণী মরিয়ম বেগম বলেন, আমার খামারে ১১টি গরু আছে। এরমধ্যে দেড় বছর বয়সী একটি ষাড় বাছুর লাম্পী স্কীন রোগে আক্রান্ত হয়েছে। এখনো সুস্থ হয়ে ওঠেনি। এখন পর্যন্ত তার প্রায় ৬ হাজার টাকার চিকিৎসা করা হয়েছে। এখন খামারের বাকী গরু গুলো নিয়ে খুব চিন্তায় আছি।

আন্ধারুপাড়া গ্রামের লালচাঁন মিয়ার ৩টি ষাঁড় গরু আক্রান্ত হলে চিকিৎসায় একটি সুস্থ্য হয়েছে আর বাকি দুই ষাঁড় গরুর চিকিৎসা চলছে। এছাড়া ওই এলাকার কৃষক রুহুল আমীনের ১টি, মুনসুর আলীর ১টি ও পলাশীকুড়া গ্রামের কৃষাণী আম্বিয়া খাতুনের ১টি গরুর চিকিৎসা চলছে। তাঁরা বলেন, এই লাম্পী স্কীন রোগ যাতে আর না ছড়ায় তার জন্য দ্রুত আক্রান্ত এলাকার গবাদিপশুদেরকে সরকারিভাবে ভ্যাকসিন প্রয়োগ করা দরকার।

এ ব্যাপারে জানতে চাইলে নালিতাবাড়ী উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ ফায়জুর রহমান বলেন, লাম্পী স্কীন রোগটি মাছির মাধ্যমে ছড়ায়। সরকারিভাবে এই রোগের পর্যাপ্ত ভ্যাকসিন নেই। তাই এই রোগে আক্রান্ত গবাদিপশুকে আলাদা করে মশারীর ভিতরে রাখতে হবে। পাশাপাশি আক্রান্ত হওয়ার আগেই নিজ উদ্যোগে বেসরকারি কোম্পানির ভ্যাকসিন প্রয়োগ করতে হবে। এছাড়া অবস্থা বুঝে প্রয়োজনীয় চিকিৎসা দিতে হবে। তাহলে কৃষকের ক্ষতির সম্ভবনা কম।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ঐতিহাসিক ঝাউগড়া গণহত্যা দিবস পালিত পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে ২ মাদকসেবীর কারাদণ্ড

সর্বশেষ - ফিচার

Shamol Bangla Ads
Shamol Bangla Ads