ads

বুধবার , ১০ মে ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ঐতিহাসিক ঝাউগড়া গণহত্যা দিবস পালিত

খবর টি পড়েছেন : ৩৭২
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ঝাউগড়া গণহত্যা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে ১০ মে বুধবার সকালে জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের কুঠুরাকান্দা এলাকায় নির্মিত ঝাউগড়া শহীদ স্মৃতিস্মারকে পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. উজ্জ্বল হোসেন, শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শিবশঙ্কর কারুয়া শিবু, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা আকরাম হোসেন, ভাতশালা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাজমুন নাহার প্রমুখ। সভার শুরুতে ঝাউগড়া গণহত্যায় নিহত শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এদিকে দিবসটি উপলক্ষে বিকেলে জেলা পুলিশের পক্ষ থেকে স্মৃতিস্মারকে ফুল দেন জেলা পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ। আরও বক্তব্য দেন জেলা পুলিশ নারী কল্যাণ সমিতির সভাপতি সানজিদা হক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শিবশঙ্কর কারুয়া শিবু প্রমুখ।

Shamol Bangla Ads

উল্লেখ্য, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ শুরুর কিছুদিন পর নিরাপদ আশ্রয়ের সন্ধানে শেরপুর শহর থেকে কয়েকটি পরিবার সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের কুঠুরাকান্দা স্কুলসংলগ্ন মহেন্দ্র দের বাড়িতে আশ্রয় নেয়। ১০ মে স্থানীয় রাজাকার-আলবদরদের সহযোগিতায় এলাকায় পাকিস্তানি সেনাবাহিনী হামলা চালায়। ওই দিন পাকিস্তানি সেনাবাহিনী হিন্দু সম্প্রদায়ের ৮ জন ব্যক্তিকে সদর উপজেলার মৃগী নদীর হাঁটুপানিতে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করে। শহীদরা হলেন চৌথমল কারুয়া, নিবারণ চন্দ্র সাহা, গোপেশ্বর সাহা, নিহার বসাক, মহেন্দ্র দে, চিত্ত বিশ্বাস, নেপাল বিশ্বাস ও ভক্তরাম বিশ্বাস। তাঁদের স্মরণে জেলা প্রশাসনের উদ্যোগে ২০২০ সালে ঝাউগড়া শহীদ স্মৃতিস্মারক নির্মাণ করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ জেলা নির্বাচিত শেরপুর পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে লাম্পী স্কীন রোগে মারা যাচ্ছে গরু, আতঙ্কে…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads