ads

বৃহস্পতিবার , ১১ মে ২০২৩ | ৩০ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে ২ মাদকসেবীর কারাদণ্ড

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ২ মাদকসেবীকে কারাদণ্ড ও জরিমানা প্রদান করা হয়েছে। ১১ মে বৃহস্পতিবার সকালে উপজেলার পোড়াগাঁও ইউনিয়‌নের আন্ধারুপাড়া ও কয়ড়াকুড়ি এলাকায় ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল। দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন উপজেলার আন্ধারুপাড়া এলাকার ফজর আলীর পুত্র ফারুক আহমেদ (৩৫ ও কয়রাকুড়ি এলাকার নূর হোসেনের পুত্র কবির আহমেদ (২০)।

Shamol Bangla Ads

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নালিতাবাড়ী উপ‌জেলার পোড়াগাঁও ইউনিয়‌নের আন্ধারুপাড়া ও নন্নী ইউনিয়নের কয়রাকু‌ড়ি গ্রা‌মে বৃহস্পতিবার সকালে টাস্ক‌ফোর্সের অ‌ভিযান প‌রিচালনা করা হয়। ওইসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় গাঁজা সেব‌নের অপরা‌ধে আন্ধারুপাড়া গ্রামের মো: ফারুক আহ‌ম্মেদকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ মোতা‌বেক ৬ মা‌সের বিনাশ্রম কারাদণ্ড ও ১’শ টাকা জ‌রিমানা এবং কয়রাকুুড়ি গ্রামের ক‌বির আহ‌মেদকে ইয়াবা সেব‌নের অপরা‌ধে ৩ মা‌সের বিনাশ্রম কারাদণ্ড ও ১’শ টাকা জ‌রিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিল।

ওইসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অ‌ধিদপ্ত‌র শেরপুর জেলা কার্যাল‌য়ের ভারপ্রাপ্ত প‌রিদর্শক মো. এনামুল হকসহ পুলিশ বিভাগের সদস্যরা উপ‌স্থিত ছি‌লেন।

Shamol Bangla Ads

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিল।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads