নদী জীবনের কথা বলে
শস্য আর প্রাণীর সঙ্গে,
যেমন বিপত্নীক নারী দুঃখগাঁথা প্রকাশ করে
সাদা শাড়ী জড়িয়ে অঙ্গে।

কবি কবিতার কথা বলে
যুৎসই শব্দ-বাক্যে ভাবের শংকর মেখে,
যেমন প্রেমিক-প্রেমিকার উচ্ছাস গড়ায়
হৃদয়ের ফেনিল ঢেউয়ে, ইশারায় চোখ টিপে চোখে।
শিল্পী ছবির কথা ভাবে
মুগ্ধ-বিস্ময় বোধের রং মেখে,
যেমন ‘রেডক্রস’ মানবতার কথা বলে
হাত বাড়ায় মানবিক বিপর্যয় দেখে।

আকাশ-জমিন ভাব বিনিময় করে
ঘুচাতে নিঃসীম শূন্যতার খা-খা,
কেনো তোমার-আমার মাঝে যোজন দূরত্ব
ফেলে আসা তিক্ত কাহিনীর বুনট গাঁথো- খামাখা।
(০৫/০৩/২৩ ইং)


























