১। জাগাও প্রাণের অনুরনণ

জলকেলিতে নেই মাতামাতি
প্রাণের স্পন্দন জলের ঢেউ বাষ্প,
জীবন নদীতে ঢেউ খেলে না নৌকা
ফুটে না অনিন্দ্য সুন্দর পদ্ম-পুষ্প।
খরায় মনটা যে উচাটন
যেনো বাঁচে না জীবন-খেলায় মরণ ,
তুলো ঢেউ, ভাসাও নৌকা
জাগাও প্রাণের হিন্দোল অনুরনণ।
(০৬/০৩/২৩ ইং)

২. শূন্যতার দীর্ঘশ্বাস
চুমুকের শ্বাসে চুম্বন
চুম্বনে-চুম্বনে হয়ে উঠেছিল
আরক্তিম তনু খোদ প্রেয়সী;
অথচ এখন নি:সঙ্গ শিল্পী
বেদনায় আঁকে প্রতিকৃতি
শূন্যতার দীর্ঘশ্বাস-উর্বশী।
(০৫/০৩/২৩ ইং)
৩। বিপরীত
তোমার চোখে নিসর্গ
প্রীতিময় সৌহার্দ্য
শীতের সতেজ শস্য দানা;
আমার চোখে লাশকাটা মর্গ
ধূসরতায় ভাসে না চাঁদনী পসর রাত
যেনো বিষম জ্বলায় অমাবশ্যার ফনা।
(০৫/০৩/২৩ ইং)
























