যেতে চাইলেই হয় কি যাওয়া
যাওয়াতো সহজ নয়, বৈরি পরিবেশ বন্ধুর আঁকাবাঁকা পথ ;
কাছে টানলেই মন হয় কি পাওয়া
পাওয়াতো সহজ নয়, যদি না মেলে স্বপ্নের বৈকালিক দ্বৈ-রথ।

চোখে ঝরালেই অশ্রু হয় কি কাঁদা
কাঁদাতো দুঃখ নদী বয়ে চলা, যদি ভেতরটা কাঁপায় অন্তর ;
মুখে হাসি ফুটালেই দিল হয় কি সাদা
সাদা মন পাওয়া সহজ নয়, বসবাস একান্তই মনের ভেতর।
সম্পদ থাকলেই সবাই হয় কি দানশীল
যদি উদারতা মারিয়ে কৃপনতা বাসা বাঁধে অন্তরে ;
ডিগ্রিধারী-শিক্ষিত হলেই সমাজে হয় কি আস্থাশীল
যদি না ছড়ায় কর্মের সুবাস বিশ^াসের তীরে।

গোয়াল দাবি করলেই দই হয় কি মিষ্টি
যদিও অনেকেই নিজেরটা মন্দ হলেও বলে ভালো ;
দুর্বৃত্তরা চাইলেই সমাজে আসে কি সন্তুষ্টি
তারাই যেখানে বোঝা, কিভাবে ছড়ায় আলো।
মুখ থাকলেই বলা যায় কি সব কথা
প্রেম- মানবতা- দেশ ও রাষ্ট্র বিরোধী যত তিতো ;
বুক থাকলেই থাকে কি সাহস বুকের পাটা
যদি পচন-খুড়ল, দুষ্কৃতি ও অনাচারে থাকে নিরবতা ভীরুতা সেতো।
হাত থাকলেই হয় কি মাদার তেরেসার হাত
যদি মানবতা ও মানবিক বোধ থাকে সিঁকেয় ;
বিপর্যস্ত মানবতায় সবার হয় কি অশ্রুপাত
‘আর্তমানবতার পাশে দাঁড়াও’ লিফলেট যতোই বিলোয়।
পা থাকলেই হাঁটা যায় কি বন্ধুর সব পথ
যদি সে পথ হয় নিষিদ্ধ কন্টকাকীর্ণ বিপদসংকুল ;
বন্ধু পাশে থাকলেই দূর হয় কি বিপদ
যদি থাকে বাহির আর অন্তরে ফারাক-অহি-নকুল।
হৃদয় বীনা বেজে উঠলেই মেলে কি সুরেলা দুপুর
যদি সুরের মুর্ছনায় না নাচে নুপূর পায়ে তরুণী ;
চাইলেই মেলে কি প্রজাপতি রাত, বাকবাকুম অভিসার
যদি উড়ে না আসে শে^ত-কপোতি উথাল করে ধরনী।
ভালোবাসলেই পাওয়া যায় কি কাঙ্খিত মন
সেতো পৃথিবী জয়ের বিষয়, যতোই করুক হৃদয় হরন ;
অনেক চাওয়াই পাওয়া হয় কি আমরন
এমন কষ্টই এ কবিতায় অনুভূতির স্মরণ।
১৭/০২/২৩ ইং


























