ads

বৃহস্পতিবার , ১৬ মার্চ ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কবি রফিকুল ইসলাম আধার এর ‌‘কীর্তন, লালন ও মানুষ বিষয়’

খবর টি পড়েছেন : ৩৭৬
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

কাঙাল হরিনাথের অমিয় বাণী,
‘কীর্তন শুনো, অষ্টপ্রহর-শ্যামা ও লীলা কীর্তন’,
জংধরা পাথর আত্মার পরিশুদ্ধির টানে
আকন্ঠ জড়াও নিজেকে করো সমর্পণ।

Shamol Bangla Ads

সাধক আবদেল মান্নান কয়,
‘লালনগীতি শুনো, বুঝো লালনের গান’,
সুর ও মরমী আধ্যাধিকতায়
পরিশুদ্ধ করো জাগাও প্রাণ।

স্বামী বিবেকানন্দের মর্ম বাণী,
‘মানুষ চেনো, মানুষ হও’-পরিপূর্ণ বিকাশে,
নিরেট ফুলেল আত্মার অনন্য আধার
গড়ো সাজাও জীবে প্রেম তিয়াশে।

Shamol Bangla Ads

কীর্তন ও লালনে পাপাত্মার মুক্তি- পুণ্যের শক্তি
ধারন করো ; দীক্ষা নাও মানুষ হতে,
তা না হলে অমানুষ তুমি
আরশীনগরের খরাগ্রস্ত ভূমিতে।
১৫.০২.২৩ ইং

Need Ads
পূর্ববর্তী সংবাদ কবি রফিকুল ইসলাম আধার এর ‘আত্মভোলা’ পরবর্তী সংবাদ কবি রফিকুল ইসলাম আধার এর ‘কষ্টের অনুভূতি’

সর্বশেষ - সাহিত্য

Shamol Bangla Ads
Shamol Bangla Ads