ads

রবিবার , ৭ আগস্ট ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেসি-নেইমার ঝলকে পিএসজির গোল উৎসব

খবর টি পড়েছেন : ৩২৬
মেসি-নেইমার ঝলকে পিএসজির গোল উৎসব
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

গেল মৌসুমে পিএসজিতে সময়টা ভালো কাটেনি আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির। নতুন মৌসুমের আগে জানিয়েছিলেন, দেখা যাবে সেরা ফর্মের মেসিকে। উদ্বোধনী ম্যাচে যেন সেটিরই প্রতিফলন দেখালেন সাতবারের ব্যালন ডি অর জয়ী এ ফুটবলার। আসরের প্রথম ম্যাচেই করলেন জোড়া গোল ও একটি অ্যাসিস্ট করেছেন মেসি। দলের আরেক তারকা নেইমার এক গোলের পাশাপাশি করেছেন অ্যাসিস্টের হ্যাটট্রিক। অন্য দুই গোল করেছেন আশরাফ হাকিমি ও মার্কুইনহোস। শনিবার রাতে ক্লেরমন্টের মাঠে ৫-০ গোলের বড় জয়ে এবার লিগ শুরু করেছে পিএসজি।

Shamol Bangla Ads

ম্যাচের নবম মিনিটেই নেইমারের গোলে এগিয়ে যায় পিএসজি। ক্লেরমন্টের বিপক্ষে দ্বিতীয় গোলটি আসে হাকিমির নৈপুণ্যে। ২০তম মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে নেইমারের বাড়িয়ে দেওয়া বলে গোল করেন হাকিমি। ৩৮ মিনিটের মাথায় নেইমারের দুর্দান্ত ফ্রি-কিকে অনেকটা বিনা বাধায় হেড করে বল জালে জড়ান পিএসজি অধিনায়ক মার্কুইনহোস।

দ্বিতীয়ার্ধের ৮০তম মিনিটে ফের ক্লেরমন্টের রক্ষণের দেয়াল ভেদ করেন মেসি-নেইমার। এবার মাঝমাঠ থেকে বল নিয়ে নেইমারের দিকে বাড়িয়ে দিয়ে নিজে দৌড়ে বক্সের দিকে এগিয়ে যান মেসি। নেইমার ফিরতি পাসে বল দিলে সহজেই জালের ঠিকানা খুঁজে নেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

Shamol Bangla Ads

৮৬তম মিনিটে নিজের দ্বিতীয় গোলের দেখা পান মেসি। লিয়ান্দ্রো পারেদেসের পাস থেকে বল পেয়ে এগিয়ে আসা গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে পাঠিয়ে দেন তিনি। বাকি সময় ক্লেরমন্ট কোনো জবাব দিতে না পারায় বড় জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ইপিএলে আর্সেনালের শুভ সূচনা পরবর্তী সংবাদ তামিমের ফিফটিতে বাংলাদেশের দারুণ শুরু

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads