ads

শনিবার , ৬ আগস্ট ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইপিএলে আর্সেনালের শুভ সূচনা

খবর টি পড়েছেন : ২৬০
ইপিএলে আর্সেনালের শুভ সূচনা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

দারুণ জয় দিয়ে লিগ শুরু করেছে ইংলিশ ক্লাব আর্সেনাল। ক্রিস্টাল প্যালেসকে ২-০ গোলে হারিয়ে ইপিএলে শুভসূচনা করেছে মিকেল আর্তেতার দল। ৫ আগস্ট শুক্রবার রাতে প্রতিপক্ষের মাঠে ম্যাচের চতুর্থ মিনিটে প্রথম সুযোগ পায় আর্সেনাল। কিন্তু ফিনিশিংয়ের অভাবে বল জালে জড়াতে ব্যর্থ হন মার্তিনেলি। ৩ মিনিট পর সুযোগ পান ম্যানচেস্টার সিটি থেকে আসা আলেকজেন্ডার জিনচেঙ্কো। তার শটও ঠেকিয়ে দেন প্যালেসের গোলরক্ষক।

Shamol Bangla Ads

ম্যাচের ২০ মিনিটে গোলের দেখা পায় আর্সেনাল। কর্নারে জিনচেঙ্কোর হেড পাসে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মার্তিনেলির হেডে গোল নিশ্চিত হয়। বিরতির ঠিক আগে আর্সেনালকে রক্ষা করেন গোলরক্ষক অ্যারন র‍্যামসডেল। এদুয়ার্দোর হেড ঠেকান তিনি।

দ্বিতীয়ার্ধে বেশ কিছু সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি প্যালেস। ৮৩তম মিনিটে খেয়ে বসে আত্মঘাতী গোল। বুকায়ো সাকার ক্রস ক্লিয়ার করার চেষ্টায় হেডে নিজেদের জালে পাঠান মার্ক গেয়ি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ৯ বছর পর ওয়ানডেতে জিম্বাবুয়ের কাছে টাইগারদের হার পরবর্তী সংবাদ মেসি-নেইমার ঝলকে পিএসজির গোল উৎসব

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads