ads

রবিবার , ৭ আগস্ট ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তামিমের ফিফটিতে বাংলাদেশের দারুণ শুরু

খবর টি পড়েছেন : ৩১০
তামিমের ফিফটিতে বাংলাদেশের দারুণ শুরু
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

১১ ওভারে বাংলাদেশের রান ৭১/১। আর ওপেনার তামিমের একারই রান ৫০! অপর ওপেনার এনামুলের রান ২১ বলে ১৯ রান। ব্যাটিংয়ে নেমে শুরুটা দারুণ হয়েছে বাংলাদেশের। প্রথম ম্যাচে ধীরগতির শুরু কারণে ভুগতে হয়েছে বাংলাদেশকে। এই ম্যাচে ওভার প্রতি আসছে প্রায় ৭ রান করে। যা ইতিবাচক বাংলাদেশের জন্য।

Shamol Bangla Ads

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে টস হেরেছেন বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল। টস জিতে বাংলাদেশকে ব্যাটিং-এর আমন্ত্রণ জানিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশ সময় দুপুর সোয়া ১টায় শুরু হয়েছে ম্যাচটি। বাংলাদেশ দলে ৩টি পরিবর্তন আনা হয়েছে। আর জিম্বাবুয়ে দলে পরিবর্তন আনা হয়েছে ৫টি। ইনজুরিতে পড়া লিটন দাস ও মোস্তাফিজুর রহমানের পরিবর্তে বাংলাদেশের একাদশে এসেছেন নাজমুল হোসেন শান্ত ও হাসান মাহমুদ। এ ছাড়া মোসাদ্দেক হোসেনের পরিবর্তে খেলছেন তাইজুল ইসলাম।

বাংলাদেশের একাদশ

Shamol Bangla Ads

তামিম ইকবাল (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত , এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম , নাসুম আহমেদ ও হাসান মাহমুদ/মোসাদ্দেক হোসেন।

জিম্বাবুয়ে একাদশ

একাদশে যারা রেগিস চাকাভা (অধিনায়ক), তানাকা চিভাঙ্গা, ব্র্যাডলি ইভান্স, তাকুদওয়ানাশে কাইতানো, লুক জংওয়ে, ইনোসেন্ট কাইয়া, ওয়েসলে মাধেভের, তাদিওয়ানশে মারুমানি, টনি মুনিয়োঙ্গা, ভিক্টর নাইউচি ও সিকান্দার রাজা।

সিরিজ বাঁচানোর লড়াই

ওয়ানডেতে উড়তে থাকা বাংলাদেশ এটা ঘুনাক্ষরেও ভাবেনি হয়তো। দক্ষিণ আফ্রিকা কিংবা উইন্ডিজকে তাদের মাটিতে ধরাশয়ী করার পর কে-ইবা এমন ভাবতে পারে। তাও যে দলটির বিপক্ষে ২০১৩ সাল থেকে টানা ১৯ ম্যাচে কোনো হার ছিল না। সেই দলটিই যেন নাস্তানাবুদ করে ছাড়লো। হারের ক্ষতে দ্রুত প্রলেপ দিয়ে বাংলাদেশকে এবার প্রস্তুত থাকতে হবে সিরিজ বাঁচাতে। প্রথম ওয়ানডে ৫ উইকেটে জিতে নিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্প্রিং বকরা। আজ জিতলে ৯ বছর পর বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ জিতবে তারা। আর বাংলাদেশ জিতলে সিরিজে ফিরবে সমতা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মেসি-নেইমার ঝলকে পিএসজির গোল উৎসব পরবর্তী সংবাদ ২৯১ রান তাড়ায় পঞ্চাশের আগে চার উইকেট হারাল…

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads