দ্বিতীয় ওয়ানডে ম্যাচে শুরুতে ব্যাটিং করে ৯ উইকেটে ২৯০ রান তুলেছে বাংলাদেশ। সিরিজ বাঁচানোর ম্যাচে বল হাতে নিজের প্রথম দুই ওভারেই উইকেট নিয়েছেন পেসার হাসান মাহমুদ। পরে আঘাত হেনেছেন স্পিনার মিরাজ মিরাজ ও তাইজুল ইসলাম। তাইকানো, ইনোসেন্ট কায়া ও মাধেভেরে ও মারুমানি সাজঘরে ফিরেছেন।

জিম্বাবুয়ে ১৭ ওভারে ৪ উইকেট হারিয়ে ৫৫ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা সিকান্দার রাজা ১৩ রানে খেলছেন। তার সঙ্গী রেগিস চাকাভা। তাইকানো গোল্ডেন ডাকের স্বাদ পেয়েছেন। কায়া করেছেন ৭ রান। মাধেভেরেকে ২ রানে ফিরিয়েছেন মিরাজ। ওপেনার মারুমানি ২৫ রানে তাইজুলের বলে ক্যাচ দিয়ে ফিরেছেন। দলের রান তখন ৪৯।
এর আগে বাংলাদেশ দলের হয়ে ৮৪ বলে সর্বোচ্চ ৮০ রানের ইনিংস খেলেছেন মাহমুদউল্লাহ। তিনটি চার ও তিন ছক্কায় ওই হার না মানা ইনিংস সাজান তিনি। ওপেনার তামিম ৪৫ বলে দশটি চার ও এক ছক্কায় ৫০ রান করেন।

এছাড়া আফিফ হোসেন ৪১ বলে চারটি চারে ৪১ রান করেন। ওপেনার এনামুল ২০, তিনে নামা শান্ত ৩৮ এবং চারে নামা মুশফিক খেলেন ২৫ রানের ইনিংস। সেট ওই চার ব্যাটারের কেউ বড় ইনিংস খেলতে পারলে বাংলাদেশের সংগ্রহ আরও বড় হতো।
জিম্বাবুয়ের হয়ে দুই স্পিনার সিকান্দার রাজা ও মেধেভেরে ভালো বোলিং করেছেন। রাজা ৫৬ রানে তিনটি এবং মাধেভেরে ৪০ রানে নিয়েছেন ২ উইকেট। পেসার নায়োচি ও চাভিঙ্গা একটি করে উইকেট নেন।

























