ads

মঙ্গলবার , ৫ জানুয়ারি ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

স্কাউট ময়মনসিংহ অঞ্চলের সম্পাদক নির্বাচিত হলেন মোহছিনা খাতুন

খবর টি পড়েছেন : ২৫৯
স্কাউট ময়মনসিংহ অঞ্চলের সম্পাদক নির্বাচিত হলেন মোহছিনা খাতুন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ বাংলাদেশ স্কাউটস ময়মনসিংহ অঞ্চলের দ্বিতীয় ত্রি-বার্ষিক কাউন্সিলে ময়মনসিংহ জিলা স্কুলের প্রধান শিক্ষক মোহছিনা খাতুন ৩৫ ভোট পেয়ে সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী নেত্রকোণা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুল হায়দার ফকির পেয়েছেন ১৬ ভোট। এছাড়াও কোষাধ্যক্ষ পদে ময়মনসিংহ সদরের চরলক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম ৪২ পেয়ে নির্বাচিত হয়েছেন তার প্রতিদ্বন্ধী মুক্তাগাছা মহাবিদ্যালয়ের প্রভাষক আশরাফুল ইসলাম পেয়েছেন ৮ ভোট। এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ স্কাউটস ময়মনসিংহ অঞ্চলের কমিশনার নির্বাচিত হয়েছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (মাধ্যমিক) আবু নূর মোঃ আনিসুল ইসলাম চৌধুরী। বাংলাদেশ স্কাউটস অঞ্চলিক সভাপতি পদাধিকার বলে ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. গাজী হাসান কামাল।

Shamol Bangla Ads

ময়মনসিংহ জেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম জানান, মঙ্গলবার (৫ জানুয়ারি) দুপুরে মুক্তাগাছা অঞ্চলিক স্কাউটস ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস ময়মনসিংহ অঞ্চলের সভাপতি ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. গাজী হাসান কামাল।
ত্রি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে ঢাকা থেকে ভার্চুয়ালি যোগদান করেন বাংলাদেশ স্কাউটস, জাতীয় কমিশনার ও সাবেক এসডিজি বিষয়ক মূখ্য সমন্বয়ক মোঃ আবুল কালাম আজাদ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান এনডিসি।
কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক কিরিট কুমার দত্ত, সহকারি নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (মাধ্যমিক) আবু নূর মোঃ আনিসুল ইসলাম চৌধুরী ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় উপ-পরিচালক মোঃ আনোয়ার হোসেন।
ভোটার ছিলেন বোর্ডের চেয়ারম্যান, সচিব, ডিডি মাধ্যমিক, এডিসি (শিক্ষা ও আইসিটি), এডিসি (সার্বিক), জেলা মোট ৫৪ জন ভোটারের মধ্যে ৫১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ময়মনসিংহ অঞ্চলের স্কাউটিং কার্যক্রমকে আরো বেগবান, ভিশন ২০-২১ কে সার্থক করাসহ স্কাউটিং এর সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দেন নবনির্বাচিত স্কাউট আঞ্চলিক সম্পাদক ও ময়মনসিংহ জিলা স্কুলের প্রধান শিক্ষক মোহছিনা খাতুন । তিনি এর জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করেন।
বিপুল ভোটের ব্যবধানে ময়মনসিংহ জিলা স্কুলের প্রধান শিক্ষক মোহছিনা খাতুন বাংলাদেশ স্কাউটস ময়মনসিংহ অঞ্চলের সম্পাদক নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ময়মনসিংহ প্রেসক্লাবের সহ-সভাপতি ইমাম উদ্দিন মুক্তা, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এফ.এম এ সালাম এবং সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম । সেই সাথে নির্বাচিত স্কাউট আঞ্চলিক কমিশনার ও কোষাধ্যক্ষকেও অভিনন্দন জানিয়েছেন তারা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ময়মনসিংহের তারাকান্দায় বাস-অটোরিকশার সংঘর্ষে এক পরিবারের ৬ জনসহ… পরবর্তী সংবাদ ময়মনসিংহ নগরীর প্রধান প্রধান সড়ক ১ ফেব্রুয়ারি থেকে…

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads