ads

রবিবার , ১৩ ডিসেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

করোনায় আক্রান্ত জামাল ভূঁইয়া

খবর টি পড়েছেন : ১৯১
করোনায় আক্রান্ত জামাল ভূঁইয়া
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের এশিয়া অঞ্চলের বাছাইয়ের প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় ধাপের ম্যাচে কাতারের মাঠে ৫-০ গোলে হারের পর দেশে ফেরার আগে গত বৃহস্পতিবার জামালের কোভিড-১৯ পরীক্ষা করা হয়। শনিবার পজেটিভ রিপোর্ট আসে। শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এক বিবৃতিতে এ তথ্য জানায়।
বিবৃতিতে আরওজানানো হয়, জামালের তেমন কোনো উপসর্গ দেখা যায়নি এবং কাতারের দোহায় একটি হোটেলে কোয়ারেন্টিনে আছেন তিনি। বাফুফে সার্বক্ষণিক তার খোঁজ খবর নিচ্ছে এবং কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গেও যোগাযোগ রাখছে।

Shamol Bangla Ads

কাতার থেকে অন্য খেলোয়াড় ও স্টাফরা ফিরলেও ব্যক্তিগত কারণে কয়েকদিন পর ফিরতে চেয়েছিলেন জামাল। কিন্তু এর মধ্যে করোনা পরীক্ষা করিয়ে পজিটিভ হয়েছেন বাংলাদেশ অধিনায়ক।
এর আগে নেপালের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ চলাকালীন করোনায় আক্রান্ত হয়েছিলেন জেমি ডে। দ্বিতীয় ম্যাচে ডাগআউটের বাইরে থাকা ইংলিশ কোচের কাতারে যাওয়াও অনিশ্চিত হয়ে পড়েছিল। যদিও ম্যাচের ঠিক আগমুহূর্তে সুস্থ হয়ে ওঠায় বিশ্বকাপ বাছাই ম্যাচে পাওয়া যায় তাকে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের তৃণমূলের ফুটবল প্রশিক্ষণ ১… পরবর্তী সংবাদ শেরপুরে ফুটবল লীগের ফাইনাল অনুষ্ঠিত

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads