ads

শনিবার , ১২ ডিসেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের তৃণমূলের ফুটবল প্রশিক্ষণ ১ জানুয়ারি থেকে শুরু

খবর টি পড়েছেন : ১৮৮
শেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের তৃণমূলের ফুটবল প্রশিক্ষণ ১ জানুয়ারি থেকে শুরু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার : শেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে জেলার ফুটবল খেলোয়াড় সৃষ্টির লক্ষে বছরব্যাপী তৃণমূলের ফুটবল প্রশিক্ষণ আগামী ১ জানুয়ারি ২০২১ হতে শুরু হবে। দু’টি গ্রুপ করে ওই প্রশিক্ষণ দেয়া হবে। ১০ বছর হতে ১২ বছর বয়সী খেলোয়াড়দের নিয়ে একটি গ্রুপ এবং ১৩ বছর হতে ১৬ বছর বয়সীদের নিয়ে আরেকটি গ্রুপ করে প্রশিক্ষণ দেয়া হবে।

Shamol Bangla Ads

শেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত জানিয়েছেন, প্রশিক্ষণার্থীদের কোন অর্থ প্রদান করতে হবে না। তারা শুধু খেলোয়াড়ী পোষাক নিয়ে আসবে। প্রশিক্ষকের সন্মানী এবং আনুসাঙ্গিক সকল কিছুর খরচ এসোসিয়েশন বহন করবে। প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন এএফসি লাইসেন্সধারী কোচ সাধন বসাক এবং সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন এএফসি ( ডি) লাইসেন্সধারী কোচ গোলাম শাহরিয়ার রবীন। মানিক দত্ত আরও জানান, কোচদের সাথে ইতোমধ্যে কথা চূড়ান্ত হয়েছে। শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে সপ্তাহে ৫ দিন প্রশিক্ষণ দেয়া হবে, প্রশিক্ষণ বছরব্যাপী হবে। আগ্রহী অভিভাবক অথবা খেলোয়াড় নিজে যোগাযোগ করতে পারেন। প্রধান কোচ ( সাধন বসাক) মোবাইল ফোন নাম্বার ০১৭১৮৭৮৭৭৩৩ এবং সহকারী কোচ ( রবীন) মোবাইল ফোন নাম্বার ০১৭১১৭০৭০৮৮ – যোগাযোগ করার জন্য ডিএফএ সভাপতি মানিক দত্ত অনুরোধ জানিয়েছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মুজিববর্ষের বিশেষ ক্রিকেট আয়োজন ॥ ময়মনসিংহে তারকাবহুল এমপিএল… পরবর্তী সংবাদ শেরপুরে হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads