ads

রবিবার , ১৩ ডিসেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ফুটবল লীগের ফাইনাল অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৬৮
শেরপুরে ফুটবল লীগের ফাইনাল অনুষ্ঠিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর সদর উপজেলার যোগিনীমুরা উচ্চ বিদ্যালয় মাঠে যোগিনীমুরা ফুটবল স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত ২নং চরশেরপুর ইউনিয়ন ফুটবল লীগ-২০২০ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ১২ ডিসেম্বর শনিবার বিকেলে অনুষ্ঠিত ওই খেলায় হেরুয়া তালুকপাড়া সাকিব ইত্যেহাব স্পোর্টিং ক্লাবকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে এসআর লাইনস বালুরঘাট চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

Shamol Bangla Ads

লিটন অটো জিগজাগ ব্রিকসের স্বত্বাধিকারী ও যোগিনীমুরা উচ্চ বিদ্যালয় এবং ফসিহ উল্ উলুম দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি আলহাজ্ব মেজবাউল ইসলাম লিটনের সভাপতিত্বে আয়োজিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম। উদ্বোধক ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত, শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সিনিয়র কোচ ও ফুটবলার সাধন বসাক, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাকিম বাবুল, জেলা ফুটবল রেফারী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান প্রমুখ। সঞ্চালনায় ছিলেন, টূর্নামেন্টের পরিচালনা কমিটির আহ্বায়ক উপসহকারী কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম খোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই খেলায় ধারা বিবরণীতে ছিলেন রাশেদ নাজিব ও সাহাদৎ মাস্টার।
টুর্ণামেন্টে ম্যাচ সেরা হয় এসআর লাইনস বালুরঘাটের ডিফেন্ডার শাওন, সর্বোচ্চ গোলদাতার পুরষ্কার পায় একই সংগঠনের শাহরিয়ার শাকির, ম্যান অব দি টুর্ণামেন্ট নির্বাচিত হয় হেরুয়া তালুকপাড়া সাকিব ইত্যেহাব স্পোর্টিং ক্লাবের নাঈম, সেরা গোলকিপার হয় উত্তর নামা পাড়া স্পোর্টিং ক্লাবের গোলকিপার তুষার, ফেয়ার টিম নির্বাচিত হয় যোগিনীমুরা যুব সংঘ ফুটবল একাদশ, ফেয়ার প্লেয়ার নির্বাচিত হয় একই ক্লাবের সাধন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ করোনায় আক্রান্ত জামাল ভূঁইয়া পরবর্তী সংবাদ ‘প্রায় ৭ মাস সূর্যের আলো দেখিনি, স্বজনরা জানতেন…

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads