ads

বৃহস্পতিবার , ১০ ডিসেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

খবর টি পড়েছেন : ২০৯
নকলায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

জাহাঙ্গীর হোসেন, স্টাফ রিপোর্টার, নকলা ॥ ‘কোভিড-১৯ এবং স্বাস্থ্য সুরক্ষা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়াধীন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের উদ্যোগে শেরপুরের নকলায় ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ১০ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে দিনব্যাপি ওই মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শাহ মো: বোরহান উদ্দিন।

Shamol Bangla Ads

এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, সরকারি হাজী জালমামুদ কলেজের অধ্যক্ষ মোঃ আলতাব আলী, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উমর ফারুক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ।
ওইসময় সহকারি কমিশনার (ভূমি) কাউছার আহাম্মেদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাস, বিশিষ্ট কবি, সাংবাদিক ও কলামিষ্ট তালাত মাহবুব, নকলা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন আহমেদ, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সরকারি কর্মকর্তা, কলেজ ও মাধ্যমিক স্কুলের শিক্ষক ও ছাত্র-ছাত্রী এবং স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। পরে অতিথিগণ মেলায় স্থাপিত বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
মেলায় কলেজ ও মাধ্যমিক স্কুল পর্যায়ের ১০টি স্টল স্থাপিত হয়। বিকেলে মেলার শেষ পর্যায়ে কলেজ পর্যায়ের সরকারি হাজী জালমামুদ কলেজ প্রথম, চৌধুরী ছবরুন নেছা মহিলা কলেজ দ্বিতীয় ও নকলা শাহরিয়া ফাযিল মাদরাসা তৃতীয় স্থান এবং মাধ্যমিক পর্যায়ের নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রথম, নকলা মডেল পাইলট উচ্চ বিদ্যালয় দ্বিতীয় ও চন্দ্রকোনা রাজলক্ষ্মী উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান অধিকার করে। পরে তাদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানসহ অতিথিরা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে এবার শহরে গণসংযোগ করলেন মেয়র মনোনয়নপ্রত্যাশী আ’লীগ… পরবর্তী সংবাদ ফায়ারিং-এ শ্রেষ্ঠ রিক্রুট হাসিনা আক্তার বিথীকে সংবর্ধনা দিল…

সর্বশেষ - প্রযুক্তি

Shamol Bangla Ads
Shamol Bangla Ads