স্টাফ রিপোর্টার ॥ ঐতিহ্যবাহী শেরপুর পৌরসভার আসন্ন নির্বাচনে এবার দলীয় নেতা-কর্মীদের বিশাল বহর নিয়ে মূল শহরে গণসংযোগ করেছেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক, জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার। ১০ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে শহরের কলেজমোড় থেকে ওই গণসংযোগের সূচনা হয় এবং নয়ানীবাজার, গোয়ালপট্টি, শহীদ বুলবুল সড়ক, নিউমার্কেট, থানামোড়, রঘুনাথবাজার, তেরাবাজার ও খরমপুর মোড় হয়ে একই স্থানে পৌঁছে ওই গণসংযোগ শেষ হয়।

গণসংযোগকালে এডভোকেট রফিকুল ইসলাম আধারসহ দলীয় নেতা-কর্মীরা রাস্তার দু’পাশের প্রতিষ্ঠানগুলোতে থাকা ব্যবসায়ীসহ যাতায়াতকারীদের হাতে নির্বাচনী প্রচারণার লিফলেট তুলে দেন। সেইসাথে তিনি তাদের সহযোগিতা ও রায় প্রত্যাশা করেন। ওইসময় অনেকেই হাসিমুখে হাত তুলে এডভোকেট আধারকে অভিবাদন জানান।
গণসংযোগকালে দলীয় মনোনয়নপ্রত্যাশী এডভোকেট রফিকুল ইসলাম আধারের সাথে জেলা আওয়ামী লীগের সাবেক সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, জেলা ছাত্রলীগের দু’দফার সাবেক সভাপতি তাপস কুমার সাহা, জেলা কৃষক লীগের সভাপতি আব্দুল কাদির, জেলা আওয়ামী লীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক আবুল হোসেন রাসেল, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সম্রাট, জেলা যুবলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক আলহাজ্ব আব্দুর রহমান রুমান, শহর কৃষক লীগের সাধারণ সম্পাদক হাসানুর রহমান আলাল, জেলা কৃষক লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ এসআরডি আলম, জেলা আইনজীবী সমিতির নির্বাহী সদস্য এডভোকেট তাজুমুল ইসলাম, শিক্ষানবীশ আইনজীবী আল হেলাল, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মুজিবুর রহমান, নির্বাহী সদস্য আব্দুল কুদ্দুস মোয়াজ, রাকিবুল আলম, মোক্তাদিরুল ইসলাম, যুবলীগ নেতা মোশারফ হোসেন বুলবুল, আব্দুল বাতেন, মনোয়ার হোসেন মনু, মিজানুর রহমান মুক্তা, সাবেক ছাত্রলীগ নেতা দুলাল মিয়া, যুব সংগঠক বাকী বিল্লাহ প্রমুখ।
গণসংযোগ শেষে কলেজমোড়ে আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন এডভোকেট রফিকুল ইসলাম আধার, তাপস কুমার সাহা ও নাজমুল ইসলাম সম্রাট। ওইসময় তারা পৌরসভার আসন্ন নির্বাচনে পরিচ্ছন্ন, নান্দনিক ও ডিজিটাল শহর গড়ার লক্ষ্যে এডভোকেট আধারকে সমর্থন দেওয়ার জন্য ব্যবসায়ী মহলসহ সবাইকে আহবান জানান।
এদিকে বিভিন্ন মহল্লায় নিয়মিত গণসংযোগের আওতায় বৃহস্পতিবার সকালে এডভোকেট রফিকুল ইসলাম আধার, শহরের দক্ষিণ গৌরীপুর ও বাগরাকসা মহল্লার একাংশে গণসংযোগ করেছেন। ওইসময় তার সাথে সমাজসেবক মাছুদুল আলম সরকার, সুলতান মাহমুদ সুজন, আনোয়ার শাহাদাত জামান, যুবলীগ নেতা মিজানুর রহমান মুক্তা, বাকী বিল্লাহ, সাংবাদিক মইনুল হোসেন প্লাবন, ছাত্রলীগ নেতা রাকিবুল আলম, রিয়াদ হাসান হাবিল প্রমুখ উপস্থিত ছিলেন।























