ads

বুধবার , ১৪ জুন ২০২৩ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গুগল ফটোজে থাকা ছবির ফোল্ডার লক করবেন যেভাবে

শ্যামলবাংলা ডেস্ক
জুন ১৪, ২০২৩ ২:৩৬ অপরাহ্ণ

অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের কাছে বেশ জনপ্রিয় প্ল্যাটফর্ম গুগল ফটোজ। অনলাইনে ব্যক্তিগত ছবি বা ভিডিও সংরক্ষণ ও শেয়ারের পাশাপাশি ব্যক্তিগত ফোল্ডারে ছবি লক করে রাখার জন্য ব্যবহারকারীরা গুগল ফটোজ ব্যবহার করে থাকেন। যারা গুগল ফটোজে বাড়তি নিরাপত্তা চান, তাদের জন্য রয়েছে লকড ফোল্ডার ফিচার।

Shamol Bangla Ads

ব্যবহারকারীদের মাঝে সারা জাগানো এ অ্যাপটি অ্যান্ড্রয়েড ফোন, ট্যাব, আইফোন, আইপ্যাড, ম্যাক বা উইন্ডোজ পিসি ফ্রিতে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন আপনিও। সুরক্ষিত পাসওয়ার্ড ব্যবহার করে প্রিয় ছবিগুলোকে নিরাপদ রাখা যাবে এর মাধ্যমে। লক ফোল্ডারকে সুরক্ষিত রাখতে ডিভাইসের স্ক্রিন লক, পাসওয়ার্ড, ফিঙ্গার প্রিন্ট বা পিন যে কোনো একটি বিকল্প বেছে নিতে পারেন। গুগল ফটোজ লকড ফোল্ডারের মাধ্যমে ফটোজ অ্যাপে ছবি ও ভিডিও বাছাই করে পাসওয়ার্ড বা বায়োমেট্রিক লকযুক্ত ফোল্ডারে রাখা যাবে।

গুগল ফটোজে ফোল্ডার লক করবেন যেভাবে-
প্রথমে গুগল ফটোজ অ্যাপটি আপডেট আছে কি না তা নিশ্চিত করুন। তারপর অ্যাপটি ওপেন করে লাইব্রেরি অপশনটি সিলেক্ট করুন। লাইব্রেরি অপশন ওপেন করার পর ‘ইউটিলিটি’ অপশনটি বাছাই করে ‘সেটআপ লক ফোল্ডার’ অপশন বাছাই করুন এবং কীভাবে এটি কাজ করে পড়ে নিন। এরপর ‘গেট স্টার্ট’ অপশন ক্লিক করে গাইডলাইন পেজে যেয়ে ‘সেটআপ’ অপশনে ক্লিক করে আপনার পছন্দ অনুযায়ী একটি লক সেটআপ করুন।

Shamol Bangla Ads

লক করা ফোল্ডারে ছবি ও ভিডিও যোগ করতে ‘মুভ আইটেম’ বাছাই করুন। এরপর আপনার ফটো গ্যালারি দেখতে পাবেন। আপনি যেসব ছবি বা ভিডিও লক ফোল্ডারে নিয়ে যেতে চান সেটি নির্বাচন করুন। বাছাই হয়ে গেলে ‘মুভ’ অপশনে ট্যাপ করুন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads