ads

বুধবার , ২১ অক্টোবর ২০২৬ | ২১ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফেসবুকে উঠে যাচ্ছে ‘রিচ’, ভিউয়ারস গণনা হবে যেভাবে

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
অক্টোবর ২১, ২০২৬ ৮:২৬ অপরাহ্ণ

ফেসবুকে কনটেন্টের কার্যকারিতা বা পারফরম্যান্স পরিমাপের জনপ্রিয় সূচক ‘রিচ’ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে এর অভিভাবক প্রতিষ্ঠান মেটা। ‘রিচ’-এর পরিবর্তে এবার চালু করা হচ্ছে নতুন মেট্রিক ‘ভিউয়ারস’। আগামী ৩১ অক্টোবর ফেসবুকে এই নতুন পরিবর্তনটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে।

Shamol Bangla Ads

দীর্ঘদিন ধরে ফেসবুকে একটি নির্দিষ্ট সময়ে ঠিক কতটি আলাদা বা স্বতন্ত্র অ্যাকাউন্ট থেকে কোনো পোস্ট বা কনটেন্ট দেখা হয়েছে, তার হিসাব দিতে ব্যবহার হয়ে আসছিল ‘রিচ’। তবে আগামী ৩১ অক্টোবরের পর থেকে এই মেট্রিকটি আর দেখা যাবে না। এর বদলে যেকোনো কনটেন্টের মূল দর্শকসংখ্যা পরিমাপ করার জন্য কাজ করবে নতুন ‘ভিউয়ারস’ মেট্রিক।

মেটার এই আকস্মিক পরিবর্তনের প্রভাব পড়তে পারে বিভিন্ন ব্যবসায়িক পেজ, বিজ্ঞাপন প্রচারণা এবং প্রমোশনাল কনটেন্টের সাফল্য ও কার্যকারিতা বিশ্লেষণে। বিশেষ করে সংবাদমাধ্যম, ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্বাধীন কনটেন্ট ক্রিয়েটর এবং ডিজিটাল মার্কেটিং বিশেষজ্ঞদের এখন এই নতুন মেট্রিকের সঙ্গে মানিয়ে নিয়ে নিজেদের বিশ্লেষণ পদ্ধতি হালনাগাদ করতে হবে।

Shamol Bangla Ads

সংশ্লিষ্টরা জানান, ‘রিচ’ এবং ‘ভিউয়ারস’-এর হিসাব গণনার পদ্ধতিতে পার্থক্য থাকায় আগের পেজ পারফরম্যান্সের তথ্যের সঙ্গে নতুন ডাটার সরাসরি তুলনা করা কিছুটা কঠিন হতে পারে। এর ফলে ভবিষ্যতে কনটেন্টের পারফরম্যান্স মূল্যায়ন এবং বিজ্ঞাপনের ফলাফল পর্যালোচনায় নতুন বিষয়গুলো মাথায় রাখতে হবে।

বর্তমান পরিস্থিতিতে ফেসবুক পেজ পরিচালনাকারী ও ডিজিটাল বিপণনকারীদের জন্য আগের পারফরম্যান্সের রিপোর্টগুলো সংরক্ষণ করে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। একই সঙ্গে ‘ভিউয়ারস’ মেট্রিকটি ঠিক কিভাবে কাজ করবে, সে সম্পর্কে আগেভাগেই স্পষ্ট ধারণা নেওয়া জরুরি, যাতে পরবর্তীতে কনটেন্টের কার্যকারিতা তুলনা, দর্শক বিশ্লেষণ এবং সঠিক বিপণন কৌশল নির্ধারণ করা সহজ হয়।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads