ads

বৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ১৬ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

১২ দিনে ২৮ লাখ ডাউনলোড হয়েছে মেটার মিউজ

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
সেপ্টেম্বর ২৪, ২০২৬ ৭:৩১ অপরাহ্ণ

মেটার নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অ্যাপ মিউজ বাজারে আসার পর দ্রুত ব্যবহারকারী টানছে। বাজার বিশ্লেষণ প্রতিষ্ঠান অ্যাপটোপিয়ার হিসাব অনুযায়ী, বাজারে আসার প্রথম ১২ দিনে যুক্তরাষ্ট্র ও কানাডায় মিউজ যতবার ইনস্টল করা হয়েছে একই সময়ে চ্যাটজিপিটির চেয়ে সেই সংখ্যা বেশি। শুধু ইনস্টলের সংখ্যাই নয়, দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যাতেও এগিয়ে রয়েছে মিউজ। তবে এই হিসাব মেটা বা ওপেনএআইয়ের নিজস্ব তথ্য নয়। এটি অ্যাপটোপিয়ার তৈরি তৃতীয় পক্ষের অনুমান।

Shamol Bangla Ads

দুই অ্যাপের তুলনা সরাসরি করা কিছুটা কঠিন। কারণ চ্যাটজিপিটি মুঠোফোনে আসার সময় বিশ্বজুড়ে শুধু আইফোনে ব্যবহার করা যেত। অন্যদিকে মিউজ এখন আইফোন ও অ্যান্ড্রয়েড দুই ধরনের মুঠোফোনেই পাওয়া যাচ্ছে। তবে এটি বর্তমানে শুধু যুক্তরাষ্ট্র ও কানাডায় চালু রয়েছে।

তাই তুলনাটি কাছাকাছি আনতে অ্যাপটোপিয়া দুই অ্যাপের প্রথম ১২ দিনের যুক্তরাষ্ট্র ও কানাডার আইফোনের তথ্য আলাদাভাবে বিশ্লেষণ করেছে। এতে দেখা গেছে, মিউজ ১৮ লাখ বার নামানো হয়েছে। একই সময়ে চ্যাটজিপিটি নামানো হয়েছিল ১৩ লাখ বার। বিশ্বজুড়ে প্রথম ১২ দিনে মিউজ মোট ২৮ লাখবার ইনস্টল হয়েছে বলেও জানিয়েছে অ্যাপটোপিয়া।

Shamol Bangla Ads

যুক্তরাষ্ট্রের অ্যাপ স্টোরেও মিউজের অবস্থান দ্রুত বদলেছে। বাজারে আসার পরপরই এটি সামগ্রিক তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিল। পরে উঠে এসেছে প্রথম অবস্থানে। ওই সময়ে মিউজের নামানোর সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছিল বলে আরেকটি বাজার বিশ্লেষণ প্রতিষ্ঠান অ্যাপফিগারস জানিয়েছিল।

দৈনিক সক্রিয় ব্যবহারকারীর হিসাবেও মিউজের ব্যবহার বাড়ছে। যুক্তরাষ্ট্রের মুঠোফোন ব্যবহারকারীদের হিসাবে মিউজের দৈনিক সক্রিয় ব্যবহারকারী প্রায় ৬ লাখ ৪২ হাজার। চ্যাটজিপিটির ক্ষেত্রে একই সময়ের সংখ্যা ছিল প্রায় ২ লাখ ৩১ হাজার।

শুধু আইফোনের হিসাব ধরলেও মিউজ এগিয়ে। মিউজের দৈনিক সক্রিয় আইফোন ব্যবহারকারী প্রায় ৩ লাখ ৫৯ হাজার বলে জানিয়েছে অ্যাপটোপিয়া। তবে এসব তথ্যকে চূড়ান্ত হিসাব হিসেবে দেখা যাচ্ছে না। অ্যাপটোপিয়ার কাছে মেটার অভ্যন্তরীণ তথ্য নেই। প্রতিষ্ঠানটি বিভিন্ন তথ্যের ভিত্তিতে এসব সংখ্যা অনুমান করে।

মিউজের দ্রুত বিস্তারের পেছনে মেটার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর ভূমিকা থাকতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মিউজ ফেসবুক ও ইনস্টাগ্রামের সঙ্গে যুক্ত হতে পারে। হোয়াটসঅ্যাপেও এটি ব্যবহার করা যায়। অ্যাপটোপিয়ার তথ্য অনুযায়ী, মিউজ ব্যবহারকারীদের ৯৫ শতাংশের বেশি একই সঙ্গে ফেসবুক ব্যবহার করেন। আর ৬৩ শতাংশ ব্যবহারকারী ইনস্টাগ্রাম ব্যবহার করেন।

মেটা এরই মধ্যে মিউজের প্রাথমিক ব্যবহারকারীর সংখ্যা নিয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি। ফলে অ্যাপটির প্রকৃত ব্যবহারকারী সংখ্যা কত তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে তৃতীয় পক্ষের প্রাথমিক হিসাব অনুযায়ী, বাজারে আসার অল্প সময়ের মধ্যেই মেটার নতুন কৃত্রিম বুদ্ধিমত্তার অ্যাপটি উল্লেখযোগ্যসংখ্যক ব্যবহারকারী টানতে শুরু করেছে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads