ads

মঙ্গলবার , ১০ নভেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মসিকের জায়গায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ

খবর টি পড়েছেন : ১৬৯
মসিকের জায়গায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নজরুল ইসলাম, ময়মনসিংহ ॥ ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) আকুয়া মৌজায় ক্রয়কৃত জমি অবৈধভাবে দখল করে গড়ে উঠা সাবেক ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের প্রয়াত পূত্র ডাঃ মুশফিকুর রহমান শুভ এর নামে গড়ে তোলা হয় বালিকা বিদ্যালয়। এই বিদ্যালয়টির অবৈধ স্থাপনা উচ্ছেদ করে মসিকের দুই একর ৫৬ শতাংশ ভূমি উদ্ধার করেছে মোবাইল কোর্ট। মসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাজীব-উল-আহসানের নেতৃত্বে ৯ নভেম্বর সকালে এই মোবাইলকোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্ট পরিচালনাকালে সহযোগীতা করেন প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ আরিফুর রহমান (সিনিয়র সহকারি সচিব), প্রধান সম্পত্তি কমকর্তা মোঃ আব্দুল হালিম, নির্বাহী প্রকৌশলী জহুরুর হক, সহকারি সচিব আমিনুল ইসলাম জাহাঙ্গীর, নগর পারিকল্পনাবিদ মানস বিশ্বাস, স্ট্যাট অফিসার সিদ্দিকুর রহমান, স্বাস্থ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাব্বদ আলীসহ একদল পুলিশ ও মসিকের অন্যান্য কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

সহকারি সচিব আমিনুল ইসলাম জাহাঙ্গীর জানান, অধুণালুপ্ত ময়মনসিংহ পৌরসভার নিজস্ব ক্রয়কৃত জমিতে অবৈধভাবে দখল করে গড়ে তুলে সাবেক ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের মরহুম পূত্রের নামে ডাঃ মুশফিকুর রহমান শুভ বালিকা বিদ্যালয়। এ ব্যাপারে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদি হয়ে আদালতে একটি মামলা করলে মামলটি খারিজ করে দেন আদালত।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) আইন উপদেষ্টা অ্যাডভোকেট ছাইফুল ইসলাম জানান, আকুয়া মৌজার খতিয়ান নং এসএ ০৪, দাগনং ৫২৪৩ এর দুই একর ৫৬ শতাংশ জমি সিটি কর্পোরেশনের। এই জমিতে ডাঃ মুশফিকুর রহমান শুভ বালিকা বিদ্যালয় নামে একটি বিদ্যালয় গড়ে উঠে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদি হয়ে সদর সিনিয়র সহকারি জজ আদালতে ৪৬১/২০১৭ অন্য মোকাদ্দমা দায়ের করে। পরে ধোবাউড়া সহকারি জজ আদালতে বিচারের জন্য মামলাটি প্রেরিত হয়। ওই আদালতে ৯৪/২০১৯ অন্য প্রকার মোকাদ্দমাটি গত ১ নভেম্বর বিচারক খারিজ করে দেন। সেই আলোকে ৯ নভেম্বর অবৈধ দখলদার উচ্ছেদে মোবাইল কোর্ট পরিচালনা করে মসিক।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ‘পুঁথিগত বিদ্যার পাশাপাশি চারিত্রিক মানবিক ও নৈতিক শিক্ষা… পরবর্তী সংবাদ মাস্ক ব্যবহার নিশ্চিতে কঠোর হচ্ছে ময়মনসিংহ পুলিশ

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads