ads

শুক্রবার , ৬ নভেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘পুঁথিগত বিদ্যার পাশাপাশি চারিত্রিক মানবিক ও নৈতিক শিক্ষা জরুরি’

খবর টি পড়েছেন : ১৯৪
‘পুঁথিগত বিদ্যার পাশাপাশি চারিত্রিক মানবিক ও নৈতিক শিক্ষা জরুরি’
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ময়মনসিংহে লায়ন্স জেলা গভর্ণর লায়ন অ্যাডভোকেট সেলিমা রওশন

নজরুল ইসলাম, ময়মনসিংহ : সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণে পুঁথিগত বিদ্যার পাশাপাশি চারিত্রিক মানবিক ও নৈতিক শিক্ষা অর্জন করতে হবে শিক্ষার্থীদের। সেই সাথে চাহিদা ভিত্তিক কর্মমূখী, কারিগরি শিক্ষার মাধ্যমে নিজেকে ও দেশকে স্বনির্ভর করে তোলার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানিয়েছেন লায়ন্স জেলা ৩১৫ এ৩ এর জেলা গভর্ণর লায়ন অ্যাডভোকেট সেলিমা রওশন।
ময়মনসিংহ মহিলা মহাবিদ্যালয়ে ৫ নভেম্বর সন্ধ্যায় ‘সবার জন্য শিক্ষা’ বিষয় এক সেমিনারে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে জীবণের ঝুঁকি নিয়ে করোনাকালে নিরবচ্ছিন্ন গরীব দু:স্থ্য রোগীর চিকিৎসাসেবা প্রদান করায় বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ লায়ন ডাঃ হরি শংকর দাসকে এবং করোনা মোকাবেলায় বিশেষ অবদানের জন্য বিশিষ্ট ব্যবসায়ী লায়ন মাহবুবুল আলম লায়ন্স জেলা ৩১৫ এ৩ এর জেলা গভর্ণর বিশেষ সন্মাননা ক্রেস্ট প্রদান করেন গভর্ণর লায়ন অ্যাডভোকেট সেলিমা রওশন।

Shamol Bangla Ads

লায়ন ড. অধ্যক্ষ শাহাব উদ্দীনের সভাপতিত্বে এবং ক্লাবের সম্পাদক লায়ন রিয়াদ মাহবুবের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রথম ভাইস জেলা গভর্ণর লায়ন এসকে কামরুল, লায়ন্স এনামুল হক মামুন, লায়ন্স ক্লাব অব ময়মনসিংহের সিনিয়র নেতা বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ লায়ন ডাঃ হরি শংকর দাস, বিশিষ্ট ব্যবসায়ী লায়ন মাহবুবুল আলম, লায়ন মিজানুর রহমান খান, লায়ন অধ্যক্ষ গোলাম সরওয়ার, অ্যাডভোকেট রাখাল চন্দ্র সরকার, লায়ন স্বপন সেনগুপ্ত, লায়ন ডাক্তার শারমিন সুলতানা, লায়ন মনিরুজ্জামান, লায়ন সিরাজুল ইসলাম এনামুল সহ আরো অনেক গণ্যমান্য সদস্যবৃন্দ।
লায়ন্স ক্লাব অব ময়মনসিংহ তার ঐতিহ্যগত ধারাবাহিকতায় সেবা মাস কার্যক্রমের অংশ হিসেবে ৫ নভেম্বর দিনব্যাপী ময়মনসিংহ শহরের বিভিন্ন প্রান্তে নানা রকম সেবা কার্যক্রমে অংশ গ্রহন করেন গভর্ণর লায়ন অ্যাডভোকেট সেলিমা রওশন। এর মাঝে উল্লেখযোগ্য বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জন্য পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ও খাবার পানির ব্যবস্থা নিশ্চিতকরণ, দরিদ্র সুবিধাবঞ্চিত শিশুদের দন্তরোগ পরীক্ষা ও দন্তসেবা সামগ্রী বিনামূল্যে বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি, বিনামূল্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ, বিনামূল্যে চক্ষু শিবির, দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ। দিনব্যাপী এ সকল কর্মসূচীতে অংশগ্রহণ করেন লায়ন্স জেলা ৩১৫ এ৩ এর জেলা গভর্ণর লায়ন অ্যাডভোকেট সেলিমা রওশনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
লায়ন্স ক্লাব অব ময়মনসিংহের সম্পাদক লায়ন রিয়াদ মাহবুব বলেন ‘লায়ন্স ক্লাব অব ময়মনসিংহ ৬৩ বছরের ঐতিহ্য বহনকারী একটি ক্লাব যার প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলাম। প্রতি বছরের মতো এই বছরও লায়ন্স ক্লাব অব ময়মনসিংহ সেবা কার্যক্রম পরিচালনা করে। ৫ নভেম্বর সারাদিন ব্যাপী বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে প্রায় পাঁচ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষকে সেবা প্রদান করা হয়।”

Need Ads
পূর্ববর্তী সংবাদ চিকিৎসকরা ভাল কাজ করলে পাবেন পুরস্কার, আর মন্দ… পরবর্তী সংবাদ মসিকের জায়গায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads